Bartaman Logo
২৬ জুলাই, ২০২৬
বর্তমান / কলকাতা

ঋণে জর্জরিত,  আত্মঘাতী যুবক

ঋণে জর্জরিত,  আত্মঘাতী যুবক
  • ১৭ ফেব্রুয়ারি, ২০২৫ ০০:০০
Prefer us on Google
নিজস্ব প্রতিনিধি, কলকাতা: বাঁশদ্রোণী থানা এলাকার কামডহরি এলাকায় ঘরের ভিতর থেকে এক যুবকের ঝুলন্ত দেহ উদ্ধার হল। মৃতের নাম অরুণাভ চক্রবর্তী (২৮)। রবিবার দুপুর সাড়ে তিনটে নাগাদ একতলার বারান্দায় তাঁকে ঝুলতে দেখা যায়। খবর পেয়ে ঘটনাস্থলে যায় পুলিস। যুবককে উদ্ধার করে এম আর বাঙ্গুর হাসপাতালে নিয়ে যাওয়া হলে চিকিৎসকরা মৃত বলে ঘোষণা করেন। অস্বাভাবিক মৃত্যুর মামলা রুজু করেছে পুলিস। লালবাজার জানিয়েছে, ঘটনাস্থল থেকে সুইসাইড নোট উদ্ধার হয়েছে। সেখানে লেখা রয়েছে, অত্যধিক ধারদেনা ও বাবা-মায়ের মৃত্যুর জন্য আমি চলে যাচ্ছি। তদন্তে পুলিস জেনেছে, দুই বছর আগে কয়েকদিনের মধ্যে যুবকের বাবা ও মায়ের মৃত্যু হয়। এরপরেই ধারদেনায় জর্জরিত হয়ে পড়েন তিনি। সেই চাপেই আত্মঘাতী হয়েছেন বলে অনুমান পুলিসের।
Advertisement
Advertisement
সম্পর্কিত সংবাদ