নিজস্ব প্রতিনিধি, বহরমপুর: গ্রামের মহিলাদের ঋণ দেওয়ার টোপ দিয়ে দু’বছর ধরে একটি সংস্থা সাধারণ মানুষকে প্রতারিত করছে। মুর্শিদাবাদের হরিহরপাড়ায় এই ঘটনায় চাঞ্চল্য ছড়িয়েছে। ঋণ দেওয়ার নামে আর্থিক প্রতারণার অভিযোগ দায়ের হয়েছে থানায়। জানা গিয়েছে, ওই বেসরকারি সংস্থার কর্মীরা গ্রামের মহিলাদের কাছ থেকে প্রতি সপ্তাহে ৫০টাকা করে নিয়েছে। দু’বছর পার হয়ে গেলেও টাকা ফেরত দেয়নি। এমনকী মহিলাদের ঋণের ব্যবস্থাও করে দেওয়া হয়নি। হরিহরপাড়া থানার এক পুলিস অফিসার বলেন, প্রতারণার মামলা দায়ের হয়েছে। আমরা অভিযোগ খতিয়ে দেখছি।



