Bartaman Logo
২৭ মে, ২০২৬
বর্তমান / রাজ্য

ঋণ দেওয়ার নামে ২ লক্ষ টাকা প্রতারণা

ঋণ দেওয়ার নামে ২ লক্ষ টাকা প্রতারণা
  • ১৫ নভেম্বর, ২০২৪ ০০:০০
সংবাদদাতা, রঘুনাথপুর: কম সুদে ঋণ দেওয়ার নামে রঘুনাথপুর থানা এলাকার এক ব্যক্তির কাছ থেকে ২ লক্ষ টাকা হাতিয়ে নিল প্রতারকরা। বুধবার রঘুনাথপুর থানায় মধ্যপ্রদেশের দুই ব্যক্তির বিরুদ্ধে অভিযোগ দায়ের করা হয়েছে। প্রতারণার শিকার রঘুনাথপুরের বান্দা এলাকার ব্রজকিশোর বাউরি বলেন, এক মাস আগে আমার কাছে একটি ফোন আসে। ফোনে বলা হয় পিএম যোজনা বলে একটি স্কিম রয়েছে। সেই স্কিমে ২ শতাংশ সরল সুদে ঋণ দেওয়া হবে। তার কথা বিশ্বাস করি। তাই তাদের কথামতো যাবতীয় নথিপত্র দিয়ে দিই। তারা আমাকে একটি অ্যাপ্রুভাল চিঠিও দেয়। কথা মতো অনলাইনে একটি এগ্রিমেন্ট পেপার পাঠায়। তাতে সই করি। কোম্পানির পক্ষ থেকে জানানো হয়, বিভিন্ন কাগজপত্র করতে মোট ২ লক্ষ টাকা দিতে হবে। সেই মতো অনলাইন মারফত সেই টাকা দিয়ে দিই। পরবর্তী সময়ে আরও টাকা চাওয়া হয়। বুঝতে পারি, প্রতারণার শিকার হয়েছি।
Advertisement
সম্পর্কিত সংবাদ