Bartaman Logo
১০ জুন, ২০২৬

রাহুলকে সমন বিশেষ আদালতের

রাহুলকে সমন বিশেষ আদালতের
  • ১২ ফেব্রুয়ারি, ২০২৫ ০০:০০
Prefer us on Google
লখনউ: ফের বিপাকে কংগ্রেস সাংসদ রাহুল গান্ধী। সেনাবাহিনী সম্পর্কে অবমাননাকর মন্তব্যের অভিযোগে মামলায় এবার তাঁর বিরুদ্ধে জারি হল সমন। লোকসভার বিরোধী দলনেতার নামে এই সমন ইস্যু করেছে লখনউয়ের বিশেষ এমপি-এমএলএ আদালত। রাহুল গান্ধীকে আগামী ২৪ মার্চ হাজির হওয়ার নির্দেশ জারি হয়েছে। জানা গিয়েছে, রাহুল গান্ধীর বিরুদ্ধে অভিযোগ দায়ের করেছিলেন বর্ডার রোডস অর্গানাইজেশনের (বিআরও) প্রাক্তন ডিরেক্টর উদয়শঙ্কর শ্রীবাস্তব। তাঁর দাবি ছিল, ২০২২ সালের ডিসেম্বরে ভারত জোড়ো যাত্রা চলার মধ্যে রাহুল গান্ধী অবমাননাকর মন্তব্য করেন ভারতীয় সেনার বিরুদ্ধে। উল্লেখ্য, সেই সময় কংগ্রেস সাংসদের অভিযোগ ছিল, ভারতীয় ভূখণ্ডের ২ হাজার বর্গ কিলোমিটার দখল করেছে চীন। যদিও কিছুদিন পরেই ভারতীয় সেনাবাহিনী বিবৃতি প্রকাশ করে সেই অভিযোগ খারিজ করে দেয়। সেই ইস্যুতেই সেনাকে অবমাননার মামলায় রাহুলকে তলব করল আদালত।
Advertisement
Advertisement
সম্পর্কিত সংবাদ