Bartaman Logo
২৭ মে, ২০২৬
বর্তমান / রাজ্য

রায়গ্রাম সমবায়ে বিনা প্রতিদ্বন্দ্বিতায় জয়ী তৃণমূল

রায়গ্রাম সমবায়ে বিনা প্রতিদ্বন্দ্বিতায় জয়ী তৃণমূল
  • ১০ ডিসেম্বর, ২০২৪ ০০:০০
সংবাদদাতা, কান্দি: অন্য কোনও দলের তরফে মনোনয়নপত্র দাখিল না হওয়ায় সালারের রায়গ্রাম কৃষি সমবায় সমিতি তৃণমূল কংগ্রেসের নিয়ন্ত্রণে এল। সোমবার ওই সমবায়ে মনোনয়নপত্র দাখিল করার শেষ দিন ছিল। কিন্তু, নির্দিষ্ট সময় পর্যন্ত সেখানে শুধুমাত্র তৃণমূল কংগ্রেস সমর্থিত ন’জন মনোনয়নপত্র দাখিল করেন। ওই সমবায় সমিতির ম্যানেজার অসীম চক্রবর্তী বলেন, এই সমবায়ে ন’টি আসন রয়েছে। মোট ৫৬১ জন ভোটার রয়েছেন। এদিন নির্দিষ্ট সময় পর্যন্ত শুধুমাত্র ন’জন মনোনয়নপত্র দাখিল করেন।ভরতপুর-২ ব্লক তৃণমূল সভাপতি মুস্তাফিজুর রহমান বলেন, এখানে আমাদের ছাড়া অন্য কোনও দল মনোনয়নপত্র দাখিল করতে পারেনি।  
Advertisement
সম্পর্কিত সংবাদ