সংবাদদাতা, ঘাটাল: বাড়িতে অশান্তি করে বাবা-মায়ের দেওয়া মারুতি গাড়িতে আগুন ধরিয়ে দিলেন এক যুবক। ওই যুবকের নাম প্রসেনজিৎ দাস। তাঁর বাড়ি দাসপুর থানার পাইকান গ্রামে। বুধবার বিকেলে তিনি মারুতি গাড়িতে আগুন ধরিয়ে দিয়েছেন। খবর পেয়ে দমকলবাহিনী ঘটনাস্থলে গিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে। প্রসেনজিৎ ঘটনার কথা স্বীকার করেছেন। তিনি বলেন, এদিন দুপুরে মাথার ঠিক ছিল না। সেজন্য এরকম ঘটনা ঘটে গিয়েছে।
Advertisement
স্থানীয় সূত্রে জানা গিয়েছে, বছর দশেক আগে প্রসেনজিতের বিয়ে হয়। তখনই তাঁর বাবা-মা তাঁকে একটি মারুতি গাড়ি কিনে দিয়েছিলেন।



