Bartaman Logo
২৭ মে, ২০২৬
বর্তমান / রাজ্য

রোগীর মৃত্যু, উত্তেজনা মালদহ মেডিক্যালে

রোগীর মৃত্যু, উত্তেজনা মালদহ মেডিক্যালে
  • ৪ নভেম্বর, ২০২৪ ০০:০০
নিজস্ব প্রতিনিধি, মালদহ: রোগীর মৃত্যুকে কেন্দ্র করে উত্তেজনা মালদহ মেডিক্যাল কলেজ হাসপাতালে। রবিবার ভোরে শহরের দুর্গাবাড়ি মোড়ে বাইক ও টোটোর সংঘর্ষে গুরুতর জখম হন সৌরভ চৌধুরী নামে এক যুবক। আশঙ্কাজনক অবস্থায় তাঁকে মালদহ মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। পরিবারের অভিযোগ, সকাল নয়টাতেও মেডিক্যালে কোনও চিকিৎসক আসেননি। অথচ দুপুরে পরিবারকে ফোন করে জানানো হয় যুবকের মৃত্যু হয়েছে।
Advertisement
এরপরই চিকিৎসায় গাফিলতির অভিযোগ তুলে ক্ষোভে ফেটে পড়ে রোগীর পরিবার। হাসপাতাল সূত্রে জানা গিয়েছে, ওয়ার্ডের ভিতরেই কর্তব্যরত চিকিৎসকদের সঙ্গে বচসা বাধে রোগীর আত্মীয়দের।  মালদহ মেডিক্যাল কলেজ হাসপাতালের এমএসভিপি প্রসেনজিৎ বর বলেন, এক রোগীর মৃত্যুকে কেন্দ্র করে রোগীর পরিবারের সঙ্গে হাসপাতাল কর্মীদের উত্তপ্ত বাক্য বিনিময় হয়েছে বলে শুনেছি। তবে কোনও পক্ষই এনিয়ে লিখিত অভিযোগ করেনি। যদিও হাসপাতালের রেসিডেন্ট ডক্টর্স অ্যাসোসিয়েশনের তরফে এমএসভিপিকে একটি চিঠি লিখে ইন্টার্নদের হুমকি দেওয়ার নিন্দা জানিয়ে নিরাপত্তার ব্যবস্থা উন্নত করা এবং এই ঘটনায় এফআইআর দায়ের করার দাবি জানানো হয়। 
সম্পর্কিত সংবাদ