Bartaman Logo
২৭ মে, ২০২৬
বর্তমান / রাজ্য

রোগীর হীরের আংটি ফেরত দেয়নি নার্সিংহোম, অভিযোগ বহরমপুরে

রোগীর হীরের আংটি ফেরত দেয়নি নার্সিংহোম, অভিযোগ বহরমপুরে
  • ৩ জানুয়ারি, ২০২৫ ০০:০০
নিজস্ব প্রতিনিধি, বহরমপুর: রোগীর হাতের হীরের আংটি খুলে আত্মীয়দের ফেরত না দেওয়ার অভিযোগ উঠল বহরমপুরের এক বেসরকারি হাসপাতাল কর্তৃপক্ষের বিরুদ্ধে। এঘটনায় বহরমপুর থানায় অভিযোগ দায়ের হয়েছে। বহরমপুর শহরের রানিবাগানের একটি নার্সিংহোমের বিরুদ্ধে এই অভিযোগ উঠেছে।
Advertisement
গত মঙ্গলবার বহরমপুরের খাগড়াঘাট বন্দর এলাকার এক বাসিন্দা তাঁর অসুস্থ বাবাকে ওই নার্সিংহোমে ভর্তি করেন। বেসরকারি হাসপাতালের নিয়ম অনুযায়ী, রোগীর শরীরে কোনও গয়না রাখা যাবে না। সেইমতো রোগীর হাতের সমস্ত আংটি খুলে নেওয়া হয়। রোগীর আত্মীয়দের হাতে সেসব আংটি ফেরত দেওয়া হয়। অন্য আংটি থাকলেও একটি হীরের আংটি দেওয়া হয়নি বলে অভিযোগ। বহরমপুর থানার এক আধিকারিক বলেন, ওই রোগীর হীরের আংটি ফেরত দেওয়া হয়নি, এই অভিযোগে একটা মামলা রুজু হয়েছে। আমরা হাসপাতালের সিসি ক্যামেরা খতিয়ে দেখছি। হাসপাতাল কর্তৃপক্ষকে জিজ্ঞাসাবাদ করা হবে।
সম্পর্কিত সংবাদ