Bartaman Logo
২৭ মে, ২০২৬
বর্তমান / রাজ্য

রায়গঞ্জের সোহারইয়ে স্কুলের গাছ কাটার অভিযোগ

রায়গঞ্জের সোহারইয়ে স্কুলের গাছ কাটার অভিযোগ
  • ২৩ নভেম্বর, ২০২৪ ০০:০০
সংবাদদাতা, রায়গঞ্জ: স্কুল চত্বর থেকে তিনটি গাছ কেটে নেওয়ায় চাঞ্চল্য ছড়াল রায়গঞ্জোর সোহারই মোড়ে। স্থানীয় সূত্রে জানা গিয়েছে, সোহারই  প্রাথমিক বিদ্যালয় চত্বরে পুরনো জাতীয় সড়কের ধারে বেশ কয়েকটি গাছ ছিল। কিন্তু এদিন সকালে দেখা যায় তাঁরমধ্যে তিনটে গাছ কেউ বা কারা কেটে নিয়ে গিয়েছে। এই ঘটনায় স্থানীয় বাসিন্দা রঞ্জন বর্মন বলেন, এদিন স্কুলের সামনে এসে দেখি গাছগুলি নেই। কারা কেটে নিয়ে গিয়েছে জানি না। তবে গাছগুলি স্কুলের জমিতেই ছিল। সংশ্লিষ্ট স্কুলের শিক্ষিকা প্রিয়াঙ্কা ঝা বলেন, আমরা বিষয়টি প্রশাসনকে জানানোর পাশাপাশি ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানাব। প্রশাসন সঠিক পদক্ষেপ করুক, সেই দাবি জানাব।
Advertisement
সম্পর্কিত সংবাদ