Bartaman Logo
১৩ সেপ্টেম্বর, ২০২৬
বর্তমান / রাজ্য

রায়গঞ্জের গৌরী পঞ্চায়েতের একাধিক সৌরচালিত পাম্প বিকল, সমস্যায় বাসিন্দারা

কল আছে জল নেই। রায়গঞ্জ ব্লকের গৌরী গ্রাম পঞ্চায়েতের একাধিক সৌরশক্তি চালিত পাম্পের এমনই বেহাল দশা। বিশেষ করে গোয়ালদহ এলাকার সৌরশক্তি চালিত পাম্পটি দীর্ঘদিন ধরে বিকল। ফলে পানীয় জল নিয়ে সমস্যায় পড়েছেন বাসিন্দারা।

রায়গঞ্জের গৌরী পঞ্চায়েতের একাধিক সৌরচালিত পাম্প বিকল, সমস্যায় বাসিন্দারা
  • ৩ মার্চ, ২০২৫ ০০:০০
Prefer us on Google
সংবাদদাতা, রায়গঞ্জ: কল আছে জল নেই। রায়গঞ্জ ব্লকের গৌরী গ্রাম পঞ্চায়েতের একাধিক সৌরশক্তি চালিত পাম্পের এমনই বেহাল দশা। বিশেষ করে গোয়ালদহ এলাকার সৌরশক্তি চালিত পাম্পটি দীর্ঘদিন ধরে বিকল। ফলে পানীয় জল নিয়ে সমস্যায় পড়েছেন বাসিন্দারা। 
Advertisement
বাধ্য হয়ে তাঁদেরকে টিউবওয়েলের আয়রনযুক্ত জল খেতে হচ্ছে।  স্থানীয় সূত্রে জানা গিয়েছে, গৌরী এলাকায় বেশির ভাগ জায়গার টিউবওয়েলের জল আয়রনযুক্ত। এছাড়া গরমকাল এলে গৌরীর বেশকিছু এলাকায় পানীয় জলের সমস্যা দেখা দেয়। এলাকার মানুষদের একমাত্র নির্ভরযোগ্য এই সৌরচালিত পাম্প। কিন্তু তাও অকেজো। তাই পরিস্রুত পানীয় জল কবে মিলবে, তা নিয়ে অনিশ্চয়তায় পড়েছেন বাসিন্দারা। এনিয়ে তাঁরা স্থানীয় প্রশাসনের দ্রুত হস্তক্ষেপ দাবি করেছেন।
দীনবন্ধু পাল নামে গ্রামের এক বাসিন্দা বলেন, ছ’মাসের বেশি সময় ধরে   গোয়ালদহ এলাকায় জল সরবরাহ বন্ধ রয়েছে। একাধিকবার পঞ্চায়েতকে জানিয়েও কোনও লাভ হয়নি। তাই বাধ্য হয়ে টিউবওয়েলের জল খেতে হচ্ছে। সেই জল খেয়ে পেটের নানা সমস্যাও তৈরি হচ্ছে। রমেন রায় নামে আরেক বাসিন্দা বলেন, গোয়ালদহ এলাকায় যে সৌরচালিত পাম্প রয়েছে তা ঠিক করার জন্য পঞ্চায়েত সদস্যকে দীর্ঘদিন ধরে বলা হলেও তিনি তেমনভাবে কোনও পদক্ষেপ নিচ্ছেন না। এই পাম্প বসানোয় আমাদের অনেক উপকার হতো কিন্তু এখন তা বিকল।
গ্রাম পঞ্চায়েত কর্তৃপক্ষ জানিয়েছে, পঞ্চদশ অর্থ কমিশনের টাকায় এই পরিস্রুত জলের পাম্প বসানো হয়। যার জেরে গোয়ালদহ গ্রামের তিন  হাজার বাসিন্দা পানীয় জল পেতেন। কিন্তু বর্তমানে অধিকাংশই অকেজো। গৌরী গ্রাম পঞ্চায়েতের উপপ্রধান কমল সিংহ বলেন, পাম্প বিকল হওয়ার বিষয়টি গ্রামবাসীরা লিখিতভাবে জানিয়েছিলেন। ইঞ্জিনিয়াররা পরিদর্শন করে এসেছেন। কিছু যন্ত্রাংশ না পাওয়ায় সৌরশক্তি চালিত পাম্পটি ঠিক করা যাচ্ছে না। দ্রুত পাম্পটি যাতে চালু করা যায় সেবিষয়ে পদক্ষেপ নেওয়া হচ্ছে। 
Advertisement
সম্পর্কিত সংবাদ