Bartaman Logo
২৭ মে, ২০২৬
বর্তমান / রাজ্য

রায়গঞ্জের ভাটোলে মহিলাকে মারধর, গ্রেপ্তার অভিযুক্ত  

রায়গঞ্জের ভাটোলে মহিলাকে মারধর, গ্রেপ্তার অভিযুক্ত
 
  • ১৮ ডিসেম্বর, ২০২৪ ০০:০০
সংবাদদাতা, রায়গঞ্জ: চলাচলের রাস্তায় পড়ে থাকা ইট সরানোকে কেন্দ্র করে বচসার জেরে এক মহিলাকে মারধরের অভিযোগে এক ব্যক্তিকে গ্রেপ্তার করল রায়গঞ্জ মহিলা থানার পুলিস। ধৃত ব্যক্তির নাম মহম্মদ তাজুদ্দিন। বাড়ি রায়গঞ্জের ভাটোল হাট এলাকায়। পুলিস জানিয়েছে, ভাটোল হাট এলাকার বাসিন্দা মহসিনা খাতুন অভিযোগ করেন তাঁর বাড়ির সামনে যাতয়াতের রাস্তায় অভিযুক্ত বেশকিছু ইট ফেলে রাখে। চলাচলের সমস্যা হওয়ায় সেগুলি সরাতে বললে ১৩ ডিসেম্বর তাজুদ্দিন ও তাঁর পরিবারের লোকজন মহিলার উপর চড়াও হয়।  তাঁকে মারধর করে। এতে তিনি জখম হন। এরপর রায়গঞ্জ মেডিক্যালে দু’দিন ভর্তি থেকে তিনি চিকিৎসা করান। হাসপাতাল থেকে ছুটি পেয়ে তিনি রায়গঞ্জ মহিলা থানায় অভিযোগ দায়ের করেন। পুলিস জানিয়েছে, অভিযোগের ভিত্তিতে সোমবার রাতে মূল অভিযুক্তকে গ্রেপ্তার করা হয়েছে।
Advertisement
সম্পর্কিত সংবাদ