Bartaman Logo
২৭ মে, ২০২৬
বর্তমান / রাজ্য

রায়গঞ্জে যুবকের দেহ উদ্ধার

রায়গঞ্জে যুবকের দেহ উদ্ধার
  • ১১ নভেম্বর, ২০২৪ ০০:০০
সংবাদদাতা, রায়গঞ্জ: এক যুবকের গলায় ফাঁস দেওয়া ঝুলন্ত মৃতদেহ উদ্ধারের ঘটনায় চাঞ্চল্য ছড়াল রায়গঞ্জের ছটপড়ুয়ায়। পুলিস জানিয়েছে, মৃত যুবকের নাম বুধু বর্মন(১৯)। মৃতের বাবা বঙ্গাই বর্মন বলেন, সকালে ওই যুবকের বাড়ি থেকে দেড় কিমি দূরে একটি গাছে গলায় ফাঁস দেওয়া অবস্থায় ঝুলন্ত দেহ দেখতে পান স্থানীয়রা। পরে পুলিস গিয়ে মৃতদেহ উদ্ধার করে নিয়ে আসে। তবে কেনো ওই যুবক আত্মঘাতী হল, সে বিষয়ে কিছু বুঝে উঠতে পারছে না বলে পরিবারের দাবি।  
Advertisement
সম্পর্কিত সংবাদ