Bartaman Logo
২৭ মে, ২০২৬
বর্তমান / রাজ্য

রায়গঞ্জে ট্রেনের ধাক্কায় মৃত্যু

রায়গঞ্জে ট্রেনের ধাক্কায় মৃত্যু
  • ২ ডিসেম্বর, ২০২৪ ০০:০০
সংবাদদাতা, রায়গঞ্জ: ট্রেনের ধাক্কায় মৃত্যু হল অবসরপ্রাপ্ত পুলিসকর্তার। রবিবার এই ঘটনায় চাঞ্চল্য ছড়িয়ে পড়ে রায়গঞ্জের সুভাষগঞ্জ এলাকায়। মৃত ব্যক্তির নাম শম্ভু পাল (৬২)। বাড়ি রায়গঞ্জের দেবীনগর এলাকায়। মৃতের ভাই রাজীব পাল বলেন, এদিন ভোরে হাঁটতে বেরিয়েছিল দাদা। এরপরই সকালের দিকে খবর আসে ট্রেনে কাটা পড়ে মৃত্যু হয়েছে তাঁর। রেল পুলিস মৃতদেহ উদ্ধার করে রায়গঞ্জ মেডিক্যালের মর্গে নিয়ে আসে। ঘটনার তদন্ত শুরু করেছে রেল পুলিস। 
Advertisement
সম্পর্কিত সংবাদ