নিজস্ব প্রতিনিধি, রায়গঞ্জ: তিরন্দাজিতে যোগ্য উত্তরসূরী তুলে আনতে দীর্ঘদিন ধরেই সচেষ্ট রায়গঞ্জ পুলিস জেলা। এবার তাঁদের সহযোগিতা ও ওয়েস্ট বেঙ্গল আর্চারি অ্যাসোসিয়েশনের পরিচালনায় রায়গঞ্জ স্টেডিয়ামে শুরু হল রাজ্যস্তরের তিরন্দাজ প্রতিযোগিতা। চলবে ৫ ডিসেম্বর পর্যন্ত। মঙ্গলবার জেলার পুলিস সুপার সানা আখতার ও ওয়েস্ট বেঙ্গল আর্চারি অ্যাসোসিয়েশনের প্রেসিডেন্ট তথা তিরন্দাজিতে অর্জুন পুরস্কারপ্রাপ্ত কৃষ্ণা ঘটক প্রতিযোগিতার আনুষ্ঠানিক সূচনা করেন।



