নিজস্ব প্রতিনিধি, রায়গঞ্জ: জনপ্রতিনিধি হিসেবে রায়গঞ্জ মেডিক্যাল কলেজ হাসপাতালের রোগী কল্যাণ সমিতির সদস্য হিসেবে মনোনীত হলেন বিধায়ক কৃষ্ণ কল্যাণী। সোমবারই স্বাস্থ্য ও পরিবার কল্যাণ দপ্তর থেকে একটি বিজ্ঞপ্তিতে এই তথ্য সামনে এসেছে বলে বিধায়ক জানান। তিনি বলেন, জনপ্রতিনিধি হিসেবে আরও কাজের পরিধি বাড়ল। রায়গঞ্জের মানুষ যাতে মেডিক্যাল কলেজে আরও ভালো চিকিৎসা পরিষেবা পায় সেব্যাপারে নজর রাখব।



