Bartaman Logo
২৭ মে, ২০২৬
বর্তমান / রাজ্য

রায়গঞ্জ মেডিক্যাল পরিদর্শনে আসছে স্বাস্থ্য দপ্তরের দল

রায়গঞ্জ মেডিক্যাল পরিদর্শনে আসছে স্বাস্থ্য দপ্তরের দল
  • ৪ নভেম্বর, ২০২৪ ০০:০০
সংবাদদাতা, রায়গঞ্জ: নিরাপত্তা সহ অন্যান্য ব্যবস্থা খতিয়ে দেখতে ৬ নভেম্বর রায়গঞ্জ মেডিক্যালে আসছে স্বাস্থ্য দপ্তরের বিশেষ দল। মেডিক্যাল সূত্রে জানা গিয়েছে, দলটি হাসপাতালের শৌচালয়, চিকিৎসকদের রেস্টরুম, সিসি ক্যামেরা, নিরাপত্তা ব্যবস্থা, পানীয় জল ও পর্যাপ্ত আলোর ব্যবস্থা রয়েছে কিনা সেই বিষয়গুলি খতিয়ে দেখবে। নিরাপত্তা সংক্রান্ত বিষয়ে একাধিক পদক্ষেপ নিয়েছে মেডিক্যাল কর্তৃপক্ষ। 
Advertisement
মেডিক্যাল ও অ্যাকাডেমিক ক্যাম্পাসে ২৪০টি সিসি ক্যামেরা বসানোর পাশাপাশি চিকিৎসকদের জন্য ২৯টি রেস্টরুমের ব্যবস্থা করা হয়েছে। তার মধ্যে ১৫টি রুমের দরজায় লাগানো হয়েছে বায়োমেট্রিক লক। এছাড়া রাত্তিরের সাথী প্রকল্পে নিরাপত্তা ব্যবস্থায় মহিলা ও পুরুষ মিলিয়ে ৪০ জন নিরাপত্তারক্ষী নিয়োগ করেছে কর্তৃপক্ষ।
হাসপাতালের এক আধিকারিক জানান, কিছুদিন আগে স্বাস্থ্য দপ্তরের বিশেষ দলটির আসার কথা ছিল। শেষ মুহূর্তে সেই সফর বাতিল হয়। মেডিক্যালের সব ব্যবস্থা ঠিক রয়েছে। এখন আর বিশেষ সমস্যা নেই।
মেডিক্যালের এমএসভিপি প্রিয়ঙ্কর রায় বলেন, স্বাস্থ্য দপ্তরের বিশেষ দলটি সব পরিষেবা খতিয়ে দেখবেন। স্বাস্থ্য দপ্তর থেকে যেভাবে নির্দেশ এসেছিল, বেশিরভাগ কাজ সম্পূর্ণ হয়েছে।
সম্পর্কিত সংবাদ