Bartaman Logo
২৭ মে, ২০২৬
বর্তমান / রাজ্য

রায়গঞ্জ মেডিক্যালে বাড়ছে পাঁচটি ডায়ালিসিস বেড

রায়গঞ্জ মেডিক্যালে বাড়ছে পাঁচটি ডায়ালিসিস বেড
  • ৭ নভেম্বর, ২০২৪ ০০:০০
সংবাদদাতা, রায়গঞ্জ: কিডনির রোগীদের হয়রানি কমাতে উদ্যোগী স্বাস্থ্য দপ্তর। তাঁদের জন্য বেড সংখ্যা বাড়তে চলেছে রায়গঞ্জ মেডিক্যালে।
Advertisement
পিপিপি মডেলে মেডিক্যালে ডায়ালিসিস পরিষেবা দেওয়া হয়। যেখানে বেড রয়েছে পাঁচটি। স্বাস্থ্য দপ্তর আরও পাঁচটি বেড বাড়ানোর নির্দেশ দিয়েছে মেডিক্যালকে। 
পুরনো বিল্ডিংয়ে যেখানে ডায়ালিসিসের ইউনিট রয়েছে, সেখানেই বাড়তি বেড যুক্ত করার পরিকল্পনা ছিল। তবে, সেখানে জায়গার সমস্যা থাকায় বিকল্প ভাবনাচিন্তাও চলছে। এদিকে, যে বেসরকারি সংস্থা এতদিন ডায়ালিসিস প্রক্রিয়া পরিচালনা করছিল, তাদেরও সরানো হচ্ছে।
রায়গঞ্জ জেলা হাসপাতাল থেকে মেডিক্যাল কলেজ হওয়ার পর কিডনির সমস্যা নিয়ে রোগী ভর্তির সংখ্যা বেড়েই চলেছে। গত বছর রায়গঞ্জের দেবীনগর এলাকার বিউটি মণ্ডলের স্বামীর ডায়ালিসিস চলাকালীন মৃত্যু হয়েছিল। বিউটি বলেন, আমার স্বামীকে যখন হাসপাতালে ডায়ালিসিসের জন্য নিয়ে যেতাম, বেড কম থাকায় অনেক সময় লাগত। এবার সেই সমস্যা কমবে।
রায়গঞ্জ মেডিক্যালের এমএসভিপি প্রিয়ঙ্কর রায় বলেন, পরিকাঠামোগত কিছু সমস্যা রয়েছে। তবে চেষ্টা করছি নির্দেশমতো কাজ করার। যেখানে পুরনো ইউনিট রয়েছে, সেখানেই পাঁচটি বেড বসানোর কথা ভাবা হয়েছে। তাছাড়া আপাতত উপায় নেই।
সম্পর্কিত সংবাদ