Bartaman Logo
২৭ মে, ২০২৬
বর্তমান / রাজ্য

রায়গঞ্জে খাদানের রাত দু’টোর শো হাউসফুল 

রায়গঞ্জে খাদানের রাত দু’টোর শো হাউসফুল 
  • ২০ ডিসেম্বর, ২০২৪ ০০:০০
সংবাদদাতা, রায়গঞ্জ: দেবের কী মহিমা, দেখিয়ে দিল রাত দু’টোর শো। বৃহস্পতিবার রায়গঞ্জ থেকেই যাত্রা শুরু করল ‘খাদান’। কল্যাণী মাল্টিপ্লেক্সে রাত দু’টোয় প্রথম শো ছিল হাউসফুল। দেবের এই ছবি ঘিরে ব্যাপক উচ্ছ্বাস দেখা গিয়েছে রায়গঞ্জবাসীর মধ্যে। এই প্রথম কোনও বাংলা ছবি রায়গঞ্জে ইতিহাস তৈরি করতে চলেছে বলে সিনেমা হল কর্তৃপক্ষ জানিয়েছে। 
Advertisement
অভিনেতা দেবের ভক্ত রায়গঞ্জের বাসিন্দা সায়নিকা দে। তাঁর কথায়, আমি ভীষণ খুশি দেব আবার পুরনো অ্যাকশন অবতারে ফিরছেন। আমার শহরে তাঁর প্রথম শো হচ্ছে। কিন্তু দুঃখের বিষয় টিকিট পাইনি। সেজন্য একটু মন খারাপ। তবে পরের শো অবশ্যই দেখব। রায়গঞ্জের শুভজিৎ সরকারের কথায়, মধ্যরাতের শো। তাও সব টিকিট বিক্রি হয়ে গিয়েছিল। বাংলা সিনেমার জন্য এটা একটা ভালো দিক। যেভাবে ‘খাদান’ যাত্রা শুরু করল, ভালো কিছু হবে আশা করছি।
খাদান ছবির টিজার, ট্রেলার, গান ইতিমধ্যে সুপারহিট। প্রচারেও রাজ্যের বিভিন্ন প্রান্তে ছুটে গিয়েছেন সিনেমার কলাকুশলী থেকে খোদ নায়ক। রায়গঞ্জেও প্রচারে ঝড় তুলেছিলেন তিনি। 
সম্পর্কিত সংবাদ