সংবাদদাতা, রায়গঞ্জ: নাবালিকা ধর্ষণে অভিযুক্ত এক যুবককে গ্রেপ্তার করল রায়গঞ্জ মহিলা থানা। পুলিস জানিয়েছে, ধৃত যুবকের নাম আইনূল হক। তার বাড়ি রায়গঞ্জের টেনহরি এলাকায়। সে কিছুদিন আগে এলাকারই এক নাবালিকাকে ধর্ষণ করে বলে অভিযোগ। এতদিন সে ফেরার ছিল। সোমবার রাতে পুলিস তাকে গ্রেপ্তার করে। এর আগে পুলিস একই ঘটনায় মেহেফুজ আলম নামে আরেক যুবককে গ্রেপ্তার করেছে। পুলিস জানিয়েছে, ঘটনার তদন্ত চলছে।



