সংবাদদাতা, রায়গঞ্জ: নাবালিকাকে ধর্ষণের অভিযোগে এক ব্যক্তিকে গ্রেপ্তার করল রায়গঞ্জ থানার পুলিস। ধৃত মহম্মদ ইসমাইলের (৪৫) বাড়ি রায়গঞ্জের মহারাজাহাট এলাকায়। পুলিস সূত্রে জানা গিয়েছে, নাবালিকার পরিবার গত সেপ্টেম্বরে রায়গঞ্জ থানায় অভিযোগ দায়ের করে। মঙ্গলবার রাতে ইসমাইলকে গ্রেপ্তার করেছে পুলিস।



