সংবাদদাতা, রায়গঞ্জ: রায়গঞ্জ বিশ্ববিদ্যালয়ে উপাচার্য বনাম সারা বাংলা শিক্ষাবন্ধু সমিতির টানাপোড়েন থামছে না। মঙ্গলবার বিক্ষোভকারীদের বিরুদ্ধে আইনি পদক্ষেপ নেওয়ার হুঁশিয়ারি দিয়েছিলেন উপাচার্য দীপক কুমার রায়। এবার উপাচার্যের বিরুদ্ধে তাঁর ঘনিষ্ঠ স্কলারদের বিশ্ববিদ্যালয়ের সাম্মানিক পাইয়ে দেওয়ার অভিযোগ তুলে সরব সমিতির সদস্যরা।
Advertisement
সংগঠনের দাবি, উপাচার্য এই বিশ্ববিদ্যালয়ের ডিন ও বাংলা বিভাগের অধ্যক্ষ থাকাকালীন অনৈতিকভাবে তাঁর পছন্দের পিএইচডি স্কলারদের অতিথি অধ্যাপক হিসেবে নিযুক্ত করে বিশ্ববিদ্যালয় থেকে সাম্মানিক পাইয়ে দিয়েছিলেন। কিন্তু এই স্কলাররা গবেষণার জন্য স্কলারশিপ পান। দু’দিক থেকে স্কলারদের টাকা পাওয়ার বিষয়টি ইউজিসি-র নিয়ম বহির্ভূত।
সংগঠনের সদস্য বিজয় দাস বলেন, বিশ্ববিদ্যালয়ের বর্তমান উপাচার্য ডিন থাকাকালীন এই দুর্নীতি করেছেন। এই বিষয়ে উচ্চশিক্ষা দপ্তরকে জানাব।
উপাচার্য বলেন, কারও অভিযোগ থাকলে লিখিত আকারে দিলে তদন্ত করে দেখা হবে। আমার বিরুদ্ধে অভিযোগ থাকলে রেজিস্ট্রারের কাছে জানান। সেই অভিযোগ রাজ্যপাল ও উচ্চ শিক্ষাদপ্তরে পাঠানো হবে। তবে স্কলারদের নিয়ে অভিযোগ মিথ্যে। নিয়ম মেনেই সব কাজ হয়েছে।
তবে দু’পক্ষের টানাপোড়েনে সমস্যায় পড়েছেন পড়ুয়ারা। বিশ্ববিদ্যালয়ের অফিসের কাজকর্ম, পড়াশোনা বন্ধ হয়ে রয়েছে। এমন পরিস্থিতিতে দুশ্চিন্তায় অধ্যাপকরা। তাঁরা চাইছেন জটিলতা কাটিয়ে দ্রুত ছন্দে ফিরুক বিশ্ববিদ্যালয়।