নিজস্ব প্রতিনিধি, রায়গঞ্জ: শিল্প সম্ভাবনা নিয়ে আরও উদ্যোগের আশায় বণিক সম্মেলন হতে চলেছে রায়গঞ্জে। সিআইআই (কনফেডারেশন অব ইন্ডিয়ান ইন্ডাস্ট্রিজ) ও রায়গঞ্জ মার্চেন্ট অ্যাসোসিয়েশন আয়োজিত এই সম্মেলনে মালদহ, উত্তর দিনাজপুর ও দক্ষিণ দিনাজপুরের শিল্পদ্যোগীরা অংশ নেবেন।



