Bartaman Logo
২১ সেপ্টেম্বর, ২০২৬
বর্তমান / রাজ্য

রায়গঞ্জে বণিক সম্মেলন

শিল্প সম্ভাবনা নিয়ে আরও উদ্যোগের আশায় বণিক সম্মেলন হতে চলেছে রায়গঞ্জে। সিআইআই (কনফেডারেশন অব ইন্ডিয়ান ইন্ডাস্ট্রিজ) ও রায়গঞ্জ মার্চেন্ট অ্যাসোসিয়েশন আয়োজিত এই সম্মেলনে মালদহ, উত্তর দিনাজপুর ও দক্ষিণ দিনাজপুরের শিল্পদ্যোগীরা অংশ নেবেন।

রায়গঞ্জে বণিক সম্মেলন
  • ৭ ফেব্রুয়ারি, ২০২৫ ০০:০০
Prefer us on Google
নিজস্ব প্রতিনিধি, রায়গঞ্জ: শিল্প সম্ভাবনা নিয়ে আরও উদ্যোগের আশায় বণিক সম্মেলন হতে চলেছে রায়গঞ্জে। সিআইআই (কনফেডারেশন অব ইন্ডিয়ান ইন্ডাস্ট্রিজ) ও রায়গঞ্জ মার্চেন্ট অ্যাসোসিয়েশন আয়োজিত এই সম্মেলনে মালদহ, উত্তর দিনাজপুর ও দক্ষিণ দিনাজপুরের শিল্পদ্যোগীরা অংশ নেবেন।
Advertisement
রায়গঞ্জ মার্চেন্ট অ্যাসোসিয়েশনের সভাপতি শান্তনু দাস বলেন, শনিবার শহরের বাণিজ্য ভবনে সম্মেলনটি হবে। যার পোশাকি নাম বিজনেস মিট। যেখানে সিআইআই প্রতিনিধিরা উত্তর দিনাজপুর, মালদহ, দক্ষিণ দিনাজপুরের শিল্প সম্ভাবনা নিয়ে সদর্থক আলোচনায় বসবে। পাশাপাশি বণিক সংগঠনটির সদস্য সংখ্যা বৃদ্ধি সহ নানা কর্মসূচি রয়েছে। 
Advertisement
সম্পর্কিত সংবাদ