Bartaman Logo
২১ সেপ্টেম্বর, ২০২৬
বর্তমান / এই মুহূর্তে

পকেটেই বিস্ফোরণ মোবাইল

বাইক চালানোর সময় পকেটেই মোবাইল বিস্ফোরণ। সোমবার বিকেলের ওই ঘটনা বড়ঞা ব্লকের ডাকবাংলা গ্রামের। যদিও বাইক চালক ওই যুবকের তেমন কোন ক্ষয়ক্ষতি হয়নি বলে জানা গিয়েছে।

পকেটেই বিস্ফোরণ মোবাইল
  • ২১ সেপ্টেম্বর, ২০২৬ ২১:৪৭
Prefer us on Google

সংবাদদাতা, কান্দি: বাইক চালানোর সময় পকেটেই মোবাইল বিস্ফোরণ। সোমবার বিকেলের ওই ঘটনা বড়ঞা ব্লকের ডাকবাংলা গ্রামের। যদিও বাইক চালক ওই যুবকের তেমন কোন ক্ষয়ক্ষতি হয়নি বলে জানা গিয়েছে। বড়ঞা গ্রামীণ হাসপাতালে প্রাথমিক চিকিৎসার পর তাঁকে ছেড়ে দেওয়া হয়। তবে এই ঘটনায় এলাকায় চাঞ্চল্য ছড়ায়।

Advertisement

স্থানীয় সূত্রে জানা গিয়েছে, ডাকবাংলা গ্রামের রকি ডেশখ নামে ওই যুবক এদিন বিকেলে বাইকে চড়ে ঘুরে বেড়াচ্ছিলেন। সেইসময় তাঁর পকেটে থাকা মোবাইল হঠাৎ করে বিস্ফোরণ হয়। মুহুর্তে পকেট ফেটে বেরিয়ে পড়ে মোবাইলটি। মোবাইল থেকে ব্যাটারি আলাদা হয়ে পড়ে। মোবাইলের স্ক্রিনটিও পুড়ে যায়।  বাইকের সিটের সামান্য অংশ পুড়েও যায়। এই ঘটনায় সেখানে প্রচুর ভীড় জমে। ওই যুবক জানায়, কয়েক মাস আগেই মোবাইলটি কেনা হয়েছিল।. তবে এদিন কিভাবে এমন কাণ্ড ঘটল তা বুঝতে পারিনি।

Advertisement
সম্পর্কিত সংবাদ