Bartaman Logo
২৭ মে, ২০২৬
বর্তমান / রাজ্য

রায়গঞ্জে বধূকে হেনস্তার অভিযোগ

রায়গঞ্জে বধূকে হেনস্তার অভিযোগ
  • ৩ ডিসেম্বর, ২০২৪ ০০:০০
সংবাদদাতা, রায়গঞ্জ: প্রতিবেশী এক ব্যক্তির বিরুদ্ধে হেনস্তার অভিযোগ তুলে রায়গঞ্জ থানার দ্বারস্থ হলো এক বধূ। রায়গঞ্জের সুভাষগঞ্জ এলাকার বাসিন্দা ওই বধূ সঞ্জয় বর্মনের বিরুদ্ধে রায়গঞ্জ থানায় লিখিত অভিযোগ দায়ের করেছেন। বধূর অভিযোগ, দীর্ঘদিন ধরেই অভিযুক্ত তাকে নানাভাবে হেনস্তা সহ মোটা টাকা দাবি করতো। টাকা না দিলে সম্মানহানি করবে বলে হুমকি দিয়েছে। অবশেষে কোনও দিশা না পেয়ে তিনি রায়গঞ্জ থানার দ্বারস্থ হয়েছেন। তবে সমস্ত অভিযোগ মিথ্যা বলে দাবি করেছে অভিযুক্ত সঞ্জয় বর্মন। সে বলে, শুক্রবার বধূর পরিবারে সঙ্গে আমার বিবাদ হয়। ছেলেকে গলিগালাজ করলে তাঁর স্বামী আমার উপর চড়াও হয়ে পাল্টা মারধর করে। রায়গঞ্জ থানার আইসি বিশ্বাশ্রয় সরকার বলেন, পুলিস ঘটনার তদন্ত শুরু করেছে।
Advertisement
সম্পর্কিত সংবাদ