Bartaman Logo
২৭ মে, ২০২৬
বর্তমান / রাজ্য

রঘুনাথপুরে যত্রতত্র গাড়ি পার্কিং করলেই জরিমানা

রঘুনাথপুরে যত্রতত্র গাড়ি পার্কিং করলেই জরিমানা
  • ১৮ ডিসেম্বর, ২০২৪ ০০:০০
সংবাদদাতা, রঘুনাথপুর: রঘুনাথপুর শহরে যত্রতত্র গাড়ি রেখে দেওয়া হচ্ছে। যেকারণে বর্তমানে দুর্ঘটনা বাড়ছে। তাই দুর্ঘটনা এড়াতে ফুটপাত পরিষ্কার রাখার জন্য রঘুনাথপুর পুলিস সক্রিয় হয়েছে। অবৈধভাবে কোনও গাড়ি পার্কিং করা হলেই জরিমানা করা হচ্ছে। রবিবার ১১টি, সোমবার আটটি এবং মঙ্গলবার ১৫টি গাড়িকে জরিমানা করা হয়েছে। ফলে অনেকেই সচেতন হয়ে গাড়ি সঠিক জায়গায় রাখছে। তবে কর্মসূত্রে শহরে আসা অনেকের দাবি, রঘুনাথপুর শহরে সাধারণ মানুষের গাড়ি পার্কিংয়ের ব্যবস্থা নেই। কোনও দোকানে কিছু কিনতে হলে বা হাটবাজার করতে হলে অসুবিধায় পড়তে হয়। বাধ্য হয়ে রাস্তার ধারেই গাড়ি রাখতে হয়। তাই সাধারণ মানুষের কথা ভেবে শহরে নির্দিষ্ট পার্কিংয়ের ব্যবস্থা করার আবেদন জানানো হয়েছে।
Advertisement
সম্পর্কিত সংবাদ