Bartaman Logo
২৭ মে, ২০২৬
বর্তমান / রাজ্য

রঘুনাথপুরে তিন থানা এলাকা থেকে গ্রেপ্তার ৩ অবৈধ মদ বিক্রেতা

রঘুনাথপুরে তিন থানা এলাকা থেকে গ্রেপ্তার ৩ অবৈধ মদ বিক্রেতা
  • ৭ নভেম্বর, ২০২৪ ০০:০০
সংবাদদাতা, রঘুনাথপুর: অবৈধ মদ বিক্রির বিরুদ্ধে পুরুলিয়া জেলা জুড়ে প্রমীলা বাহিনী জোটবদ্ধ হয়ে আন্দোলন শুরু করেছে। সেই আন্দোলনের জেরেই মঙ্গলবার রাতে রঘুনাথপুর মহকুমার তিন থানার পুলিস ৩ জন অবৈধ মদ বিক্রেতাকে গ্রেপ্তার করেছে। ধৃতদের কাছ থেকে প্রচুর মদ উদ্ধার হয়েছে।
Advertisement
জানা গিয়েছে, ওইদিন সাঁওতালডিহি থানার পুলিস মধুটি গ্রাম থেকে লক্ষণ ওরাং নামে এক ব্যক্তিকে অবৈধ মদ বিক্রির অভিযোগে গ্রেপ্তার করেছে। তাঁর কাছ থেকে ১৭ বোতল অবৈধ মদ উদ্ধার হয়েছে। অন্যদিকে সাঁতুড়ি থানার পুলিস বৃন্দাবনপুর গ্রাম থেকে ১৬ বোতল মদ সহ অজয় বাউরিকে গ্রেপ্তার করে। পাড়া থানার পুলিস ভালকুড়িয়া গ্রাম থেকে জিমু রাজোয়াড় নামে এক ব্যক্তিকে ১০ বোতল অবৈধ মদ সহ গ্রেপ্তার করেছে।
পুলিস জানিয়েছে, ধৃতদের বিরুদ্ধে নির্দিষ্ট ধারাই মামলা রুজু করা হয়েছে। ঘটনার তদন্ত শুরু হয়েছে।
সম্পর্কিত সংবাদ