Bartaman Logo
২৭ মে, ২০২৬
বর্তমান / রাজ্য

রঘুনাথপুরে ২টি গাড়ির সংঘর্ষে জখম দুই মহিলা

রঘুনাথপুরে ২টি গাড়ির সংঘর্ষে জখম দুই মহিলা
  • ২১ ডিসেম্বর, ২০২৪ ০০:০০
সংবাদদাতা, রঘুনাথপুর: শুক্রবার রঘুনাথপুর থানা ঝাড়ুখামার ব্রিজের কাছে দু’টি গাড়ি মুখোমুখি সংঘর্ষ হয়। ঘটনায় একটি গাড়ির দুই মহিলা যাত্রী জখম হয়েছেন। দুটি গাড়িই ক্ষতিগ্রস্ত হয়েছে। স্থানীয় সূত্রে জানা গিয়েছে এদিন পুরুলিয়া-বরাকর রাজ্য সড়ক ধরে পুরুলিয়াগামী একটি ছোট চারচাকা গাড়ি যাচ্ছিল। অপর দিক থেকে আসা চারচাকাটি আসানসোল যাচ্ছিল। ঝাড়ুখামার ব্রিজের কাছে বাঁকে দুটি গাড়িই নিয়ন্ত্রণ হারিয়ে মুখোমুখি ধাক্কা মারে। খবর পেয়ে পুলিস ঘটনাস্থলে যায়। জখমদের উদ্ধার করে রঘুনাথপুর সুপার স্পেশালিটি হাসপাতালে নিয়ে যায় পুলিস। স্থানীয় বাসিন্দাদের অভিযোগ, ওই ব্রিজের সামনে লছমনপুর এলাকায় একটি স্টিল কারখানা গড়ে উঠেছে।  
Advertisement
সম্পর্কিত সংবাদ