সংবাদদাতা, রঘুনাথপুর: পুরুলিয়া জেলার রঘুনাথপুর মহকুমা এলাকার বাসিন্দাদের সুবিধার্থে সুপারস্পেশালিটি হাসপাতালে ঘটা করে ডায়ালিসিস বিভাগের উদ্বোধন করা হয়েছিল। প্রায় এক বছর আগে ডায়ালিসিস বিভাগের উদ্বোধন করা হলেও এখনও পরিষেবা চালু হয়নি। ফলে মহকুমা এলাকার বাসিন্দাদের ডায়ালিসিসের জন্য পুরুলিয়া, বাঁকুড়ার মতো সদর শহরের চিকিৎসা কেন্দ্রের উপর নির্ভর করতে হয়। ডায়ালিসিস বিভাগের পরিষেবা দ্রুত চালু করার জন্য পুরুলিয়া এলাকার কয়েকজন বাসিন্দা জেলা প্রশাসনের কাছে লিখিতভাবে আবেদন জানিয়েছেন।
Advertisement
রঘুনাথপুর সুপারস্পেশালিটি হাসপাতালের সুপার সুদীপা বন্দ্যোপাধ্যায় বলেন, ডায়ালিসিস বিভাগের উদ্বোধন হলেও পরিষেবা চালু করা সম্ভব হয়নি। কারণ বিভাগ পরিচালনার জন্য কর্মী নিয়োগ থেকে শুরু করে অন্যান্য বিষয়গুলির কাজ করা হচ্ছে। সমস্ত কাজ শেষের মুখে। আশা করা হচ্ছে খুব দ্রুত পরিষেবা শুরু হয়ে যাবে।
চিকিৎসকদের সঙ্গে কথা বলে জানা গিয়েছে, কিডনি রোগ আক্রান্ত ব্যক্তিদের জন্য ডায়ালিসিস একটি চিকিৎসা পদ্ধতি। কিডনি রোগীর শরীরের বর্জ্য পদার্থ জমে যাওয়ার সময় কিডনির বিকল্প হিসেবে ডায়ালিসিসের মাধ্যমে রক্ত থেকে বর্জ্য পদার্থ ও তরল অপসারণ করা হয়। ডায়ালিসিসের মাধ্যমে কিডনি তার হারিয়ে যাওয়া কার্যকারিতা ফিরে পায়।
স্থানীয় সূত্রে জানা গিয়েছে, বেসরকারি হাসপাতাল বা বিভিন্ন বেসরকারি সেন্টারে ডায়ালিসিস খরচ সাপেক্ষ। কয়েকটি সেন্টারে ৮০০ থেকে ১০০০ টাকা পর্যন্ত ডায়ালিসিস করতে নেওয়া হয়। তবে অধিকাংশ জায়গায় তার থেকেও খরচ বেশি। তাই রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় সাধারণ মানুষের কথা ভেবে রাজ্যের প্রায় প্রতিটি সুপারস্পেশালিটি হাসপাতালে ডায়ালিসিস পরিষেবা চালুর উদ্যোগ নেন।
পুরুলিয়া স্বাস্থ্যদপ্তর সূত্রে জানা গিয়েছে, রঘুনাথপুর সুপারস্পেশালিটি হাসপাতালে পশ্চিমবঙ্গ সরকার এবং একটি বেসরকারি হাসপাতালের যৌথ উদ্যোগে ডায়ালিসিস পরিষেবা চালু করা হবে। সমস্ত পরিষেবা মিলবে বিনামূল্যে। ফলে আক্রান্ত মানুষজনকে আর সদর হাসপাতাল বা বেসরকারি হাসপাতালের উপর নির্ভর করতে হবে না।
পুরুলিয়া ডায়ালিসিস আক্রান্তদের মধ্যে অধিকাংশ পরিবারই এতে ক্ষুব্ধ। তাঁদের অভিযোগ, কিছু চিকিৎসক চান, রোগীরা বাইরে বেসরকারি সেন্টারে ডায়ালাসিস করুন। তাহলে তাঁদের কমিশন আসবে। মানুষকে বাধ্য হয়ে বাইরের সেন্টারে ডায়ালিসিস করাতে হয়।
অভিযোগকারী পুরুলিয়ার প্রাক্তন তৃণমূল ছাত্র পরিষদের নেতা অভয় মাহাত বলেন, রাজ্যের মানবিক মুখ্যমন্ত্রী রঘুনাথপুর মহকুমা এলাকার বাসিন্দাদের সুবিধার জন্য সুপারস্পেশালিটি হাসপাতালে ডায়ালিসিস বিভাগের উদ্বোধন করেছেন। কিন্তু এখনও পর্যন্ত পরিষেবা চালু হয়নি। পরিষেবা চালুর জন্য জেলা প্রশাসনের সমস্ত দপ্তরে লিখিত অভিযোগ জানানো হয়েছে। পরিষেবা চালু হলে প্রচুর মানুষ উপকৃত হবেন।