সংবাদদাতা, রঘুনাথপুর: রঘুনাথপুর শহরে অবৈধভাবে গাড়ি পার্কিং করলেই পুলিসের তরফে জরিমানা করা হচ্ছে। রবিবার থেকে বুধবার পর্যন্ত রঘুনাথপুর থানার পুলিস ১২৮টি গাড়িকে জরিমানা করেছে। গাড়িগুলি থেকে প্রায় ১ লক্ষ ৫০ হাজার টাকার বেশি জরিমানা আদায় হয়েছে। তবে অনেকেই রঘুনাথপুর শহরে নির্দিষ্ট কোনও পার্কিং জোন না থাকায় ক্ষোভ প্রকাশ করেন।
Advertisement
স্থানীয় সূত্রে জানা গিয়েছে, বর্তমানে রঘুনাথপুর শহরে যানবাহনের চাপ বাড়ছে। পাশাপাশি থানা এলাকায় প্রায় দিন দুর্ঘটনা ঘটছে। দেখা যায়, শহরের বিভিন্ন জায়গায় ফুটপাতে দখল করে গাড়ি রাখা হয়। যার ফলে যানজটের সৃষ্টি হয়। সাধারণ মানুষ অসুবিধায় পড়েন। পুলিসকে নাজেহাল হতে হয়।
পুলিস সূত্রে জানা গিয়েছে, সঠিকভাবে পার্কিং না করে যত্রতত্র যানবাহন দাঁড় করিয়ে রাখলে পদক্ষেপ নেওয়া হচ্ছে। রবিবার ১১টি, সোমবার ১৫টি, মঙ্গলবার আটটি এবং বুধবার ৯৪টি গাড়িকে জরিমানা করা হয়েছে।
শহরে বিভিন্ন কাজে আসা একাধিক ব্যক্তি ক্ষোভ প্রকাশ করে বলেন, রঘুনাথপুর শহরে নির্দিষ্ট কোনও পার্কিং জোন নেই। তাই দোকান, হাট, বাজার করা থেকে চিকিৎসার জন্য আসা বেশিরভাগ ব্যক্তিকে গাড়ি ফুটপাতের উপরে রেখেই কাজ করতে হয়। শহরের পরিধি বাড়ছে। বাড়ছে যানবাহন। কিন্তু, শহরে পার্কিং জোন করার বিষয়ে প্রশাসনের তরফে কোনও পদক্ষেপ গ্রহণ করা হচ্ছে না।