Bartaman Logo
২৭ মে, ২০২৬
বর্তমান / রাজ্য

রঘুনাথপুরে প্রৌঢ়ার অস্বাভাবিক মৃত্যু

রঘুনাথপুরে প্রৌঢ়ার অস্বাভাবিক মৃত্যু
  • ৩০ ডিসেম্বর, ২০২৪ ০০:০০
সংবাদদাতা, রঘুনাথপুর: শনিবার রঘুনাথপুর থানা এলাকায় অগ্নিদগ্ধ এক প্রৌঢ়ার অস্বাভাবিক মৃত্যু হল। মৃতার নাম নিয়তি মুদি(৫৪)। তাঁর বাড়ি রঘুনাথপুরের চাঙ্গুড়ি গ্রামে। মৃতার পরিবার সূত্রে জানা গিয়েছে, ৮ ডিসেম্বর বাড়িতে চা করার সময় অসাবধানতাবশত তাঁর শীতবস্ত্রে আগুন লেগে যায়। তাঁকে চিকিৎসার জন্য ওইদিন রঘুনাথপুর সুপার স্পেশালিটি হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে চিকিৎসা চলাকালীন সুস্থ হয়ে ওঠেন। ১২ ডিসেম্বর তাঁকে ছুটি দিয়ে দেওয়া হয়। শনিবার সন্ধ্যায় বাড়িতে থাকার সময় তাঁর শারীরিক অবস্থার অবনতি হয়। পরিবারের সদস্যরা দ্রুত তাঁকে রঘুনাথপুর সুপার স্পেশালিটি হাসপাতালে নিয়ে যান। কর্তব্যরত চিকিৎসক তাঁকে মৃত বলে ঘোষণা করেন। পুলিস একটি অস্বাভাবিক মৃত্যুর মামলা রুজু করেছে।
Advertisement
সম্পর্কিত সংবাদ