সংবাদদাতা, রঘুনাথপুর: অজানা জন্তুর সন্ধান না মিললেও বৃহস্পতিবার রাতে ট্র্যাপ ক্যামেরায় একটি শিয়ালের ছবি ধরা পড়েছে। আনুমানিক রাত ১২টার সময় ট্র্যাপ ক্যামেরায় শিয়ালের ছবি ধরা পড়ে। তবে একটি মাত্র শিয়াল গোয়ালঘরে ঢুকে একাধিক ভেড়া মেরে ফেলা সম্ভব নয়। তাই শিয়ালের ছবি ধরা পড়লেও এখনো অজানা জন্তুর খোঁজে তল্লাশি চালিয়ে যাওয়া হচ্ছে।
Advertisement
উল্লেখ্য, ঘটনার এক সপ্তাহ পরেও রঘুনাথপুর থানার গোবরান্দা গ্রামে ভেড়াখেকো অজানা জন্তুর সন্ধান পাওয়া যায়নি। অজানা জন্তুর খোঁজে গ্রামে তিনটি ট্র্যাপ ক্যামেরা লাগানো হয়েছে। পাশাপাশি রাত পাহারাও চলছে। অজানা জন্তুর সন্ধান না মেলায় প্রশাসন চিন্তার মধ্যে রয়েছে। কারণ গ্রামে আবার অজানা জন্তুর হামলা হলে প্রশাসন বিপাকে পড়বে।
বনদপ্তরের এক আধিকারিক জানিয়েছেন, গ্রামবাসীদের কাছ থেকে জানা গিয়েছে তিন থেকে চারটি জন্তু একসঙ্গে আক্রমণ চালাচ্ছে। তবে জন্তুগুলি কী ধরনের তা জানা যায়নি। গ্রামে রাত পাহারাও চলছে। পাশাপাশি ফাঁদ পেতে ও ট্র্যাপ ক্যামেরা লাগিয়েও ধরার চেষ্টা চলছে।