Bartaman Logo
২৭ মে, ২০২৬
বর্তমান / রাজ্য

রঘুনাথপুরে ম্যারাথন দৌড় প্রতিযোগিতা

রঘুনাথপুরে ম্যারাথন দৌড় প্রতিযোগিতা
  • ২ ডিসেম্বর, ২০২৪ ০০:০০
সংবাদদাতা, রঘুনাথপুর: রবিবার বিশ্ব এইডস দিবসকে সামনে রেখে পুরুলিয়া আরটিও বোর্ডের সদস্যের উদ্যোগে রঘুনাথপুরে একটি ম্যারাথন দৌড় প্রতিযোগিতা হয়। এদিন রঘুনাথপুর তাপবিদ্যুৎ কেন্দ্র থেকে রঘুনাথপুর-১ ব্লক অফিস পর্যন্ত ৮ কিমি ম্যারাথন দৌড় প্রতিযোগিতা হয়। যুব সমাজকে মাঠমুখী করার লক্ষ্যে এবং সেফ ড্রাইভ সেভ লাইফ বার্তাকে সামনে রেখে দৌড় প্রতিযোগিতা করা হয়। প্রতিযোগিতায় জেলার বিভিন্ন প্রান্তের ৪৮ জন যুবক এবং দুজন যুবতী অংশগ্রহণ করেন। এই প্রতিযোগিতায় প্রথম রমেশ বাউরি, দ্বিতীয় রুদ্র কর্মকার ও তৃতীয় স্থানাধিকারী চিন্ময় মাহাতর হাতে পুরস্কার ও সাম্মানিক তুলে দেওয়া হয়। অনুষ্ঠানে আরটিও বোর্ডের সদস্য হাজারি বাউরি, রঘুনাথপুর-১ পঞ্চায়েত সমিতির সহ-সভাপতি প্রকাশ সিংদেও, শিক্ষা কর্মাধ্যক্ষ হিমাংশু মণ্ডল, বাবুগ্রাম পঞ্চায়েত প্রধান সোমনাথ নন্দী প্রমুখ উপস্থিত ছিলেন। উদ্যোক্তারা জানান, প্রতিবছর জেলার যুবক-যুবতীদের উৎসাহিত করতে এবং যুব সমাজ যাতে মাঠমুখী হয় সেই লক্ষ্যে ম্যারাথন দৌড় প্রতিযোগিতা করা হয়।
Advertisement
সম্পর্কিত সংবাদ