সংবাদদাতা, রঘুনাথপুর: বৃহস্পতিবার রাতে রঘুনাথপুর মহকুমা পোস্ট অফিসের সদর গেটের তালা ভাঙার অভিযোগ উঠেছে। পোস্টঅফিসের ভিতরে থাকা কয়েকটি লকার খোলা হয়। তবে অফিসের কোনও কিছুই চুরি হয়নি বলে জানা গিয়েছে। শুক্রবার পোস্টঅফিস কর্তৃপক্ষের তরফে বিষয়টি নিয়ে থানায় অভিযোগ জানানো হয়। স্থানীয় সূত্রে জানা গিয়েছে, রঘুনাথপুর-১ ব্লক চত্বরের ভিতরে রঘুনাথপুর মহকুমা পোস্ট অফিসটি রয়েছে। পাশাপাশি ব্লকদপ্তরে চাকরি করা আধিকারিকদের পিছনে আবাসন রয়েছে। রাতে নাইটগার্ড থাকে। শুধু তাই নয়, ব্লক অফিস চত্বরে সিসিটিভি রয়েছে। তারপরেও পোস্টঅফিসের সদর দরজার তালা ভাঙার ঘটনায় পুলিস প্রশাসনের নজরদারি নিয়ে প্রশ্ন উঠছে।
Advertisement
পোস্ট অফিস সূত্রে জানা গিয়েছে, এদিন সকালে অফিসের কর্মচারীরা তালা খুলতে এসে দেখেন তিনটি তালা ভাঙা। ভিতরে বেশ কয়েকটি টেবিলের ড্রয়ার খোলা রয়েছে। কাগজপত্র লন্ডভন্ড হয়েছিল। বিষয়টি দেখার পরই সকলে হতবাক হয়ে যান।
রঘুনাথপুর সাব পোস্টমাস্টার প্রণয় মণ্ডল বলেন, পোস্টঅফিসে কেউ বা কারা চুরির উদ্দেশ্যে ঢুকেছিল। তবে তারা ভল্ট ভাঙতে পারেনি। ভেবেছিল টেবিলের ড্রয়ারের ভিতর টাকা থাকবে। কিন্তু, কিছু পাইনি। পোস্টঅফিসের তেমন কিছু চুরি না হলেও বিষয়টিতে উদ্বিগ্ন। তাই তদন্তের দাবি জানিয়ে পুলিসকে অভিযোগ জানিয়েছি। পুলিস জানিয়েছে, অভিযোগের ভিত্তিতে তদন্ত শুরু হয়েছে।