সংবাদদাতা, রঘুনাথপুর: অবৈধভাবে মিটারের মূল তার কেটে বাইপাস করে বিদ্যুৎ চুরির অভিযোগে বৃহস্পতিবার রঘুনাথপুর মহকুমার বিদ্যুৎ দপ্তর ছ’জনের বিরুদ্ধে অভিযোগ দায়ের করেছে। ওইদিন বিদ্যুৎ দপ্তর কাশীপুর ও নিতুড়িয়া থানা এলাকার দু’জন করে এবং পাড়া ও রঘুনাথপুর থানার একজন করে মোট ছ’জনের বিরুদ্ধে অভিযোগ দায়ের করেছে। পুলিস জানিয়েছে, অভিযুক্তদের বিরুদ্ধে নির্দিষ্ট ধারায় মামলা রুজু করা হয়েছে।
Advertisement
বিদ্যুৎ দপ্তরের এক আধিকারিক জানিয়েছেন, অবৈধ বিদ্যুৎ সংযোগের বিরুদ্ধে লাগাতার অভিযান চলছে। ওইদিন ছ’জনের বিরুদ্ধে অভিযোগ দায়ের হয়েছে। অভিযুক্তদের মোটা টাকা জরিমানা করা হবে। জরিমানার টাকা দিতে না পারলে আইনি পদক্ষেপ নেওয়া হবে।



