সংবাদদাতা, রঘুনাথপুর: প্রাক্তন প্রধানমন্ত্রী ডঃ মনমোহন সিংয়ের আকস্মিক প্রয়াণে কেন্দ্রীয় সরকার রাষ্ট্রীয় শোক ঘোষণা করেছে। তাই রঘুনাথপুর জয়চণ্ডী পর্যটন উৎসব আপাতত স্থগিত রাখা হয়েছে। শনিবার ২৮ ডিসেম্বর পর্যটন উৎসব উদ্বোধনের কথা ছিল। তবে রাষ্ট্রীয় শোকের কারণে তা পিছিয়ে দেওয়া হয়েছে বলে উৎসব কমিটি জানিয়েছে। আগামী ২ থেকে ৬ জানুয়ারি পর্যন্ত উৎসব হবে।
Advertisement
প্রতি বছর ২৮ ডিসেম্বর জয়চণ্ডী পর্যটন উৎসবের সূচনা হয়। ১ জানুয়ারি পর্যন্ত উৎসব চলে। এই জেলা ছাড়াও বাঁকুড়া, ঝাড়গ্রাম, বর্ধমান, বিহার, ঝাড়খণ্ড থেকে পর্যটকরা আসেন। পর্যটকদের আকর্ষণের কথা ভেবে আয়োজক কমিটির তরফে এবছর উৎসব একদিন বাড়ানো হয়েছিল। উৎসবের সবরকম প্রস্তুতি সম্পন্ন হয়েছে। তবে রাষ্ট্রীয় শোকের কারণে তা আপাতত স্থগিত হল।
উৎসব কমিটির সম্পাদক তথা রঘুনাথপুর পুরসভার চেয়ারম্যান তরণী বাউরি বলেন, দেশের প্রাক্তন প্রধানমন্ত্রীর আকস্মিক মৃত্যুতে আমরা শোকাহত। পুরো দেশ রাষ্ট্রীয় শোক পালন করছে। তাই প্রাক্তন প্রধানমন্ত্রীর প্রতি শ্রদ্ধা জানাতে আপাতত উৎসব স্থগিত রাখার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। তবে তা বাতিল করা হয়নি। আগামী ২-৬ জানুয়ারি উৎসব হবে বলে সিদ্ধান্ত হয়েছে।