Bartaman Logo
২৭ মে, ২০২৬
বর্তমান / রাজ্য

রঘুনাথপুরে গাড়ি দুর্ঘটনায় শিশুসহ জখম ৪

রঘুনাথপুরে গাড়ি দুর্ঘটনায় শিশুসহ জখম ৪
  • ২৪ ডিসেম্বর, ২০২৪ ০০:০০
সংবাদদাতা, রঘুনাথপুর: রবিবার রাতে রঘুনাথপুর থানা এলাকায় গাড়ি দুর্ঘটনায় এক শিশু সহ চারজন জখম হয়েছে। জানা গিয়েছে, পিকনিক করে অযোধ্যা থেকে দুর্গাপুরে বাড়ি ফেরার পথে এই গাড়ি দুর্ঘটনা ঘটে। 
Advertisement
স্থানীয় সূত্রে জানা গিয়েছে, ওইদিন দুর্গাপুরের একটি পরিবার গাড়ি নিয়ে অযোধ্যা পাহাড়ে পিকনিক করতে গিয়েছিল। রাত্রে তাঁরা বাড়ি ফিরছিল। রঘুনাথপুর-বাঁকুড়া রাজ্য সড়ক ধরে বাড়ি ফেরার পথে বেড়ো বাসস্ট্যান্ডের সামনে একটি বাইককে বাঁচাতে গিয়ে গাড়িটি নিয়ন্ত্রণ হারিয়ে ফেলে। গাড়িটি নিয়ন্ত্রণ হারিয়ে রাজ্য সড়কের পাশে একটি চাষের জমিতে ঢুকে যায়। খবর পেয়ে পুলিস ঘটনাস্থলে যায়। স্থানীয় মানুষদের সহযোগিতায় পুলিস জখমদের উদ্ধার করে রঘুনাথপুর সুপার স্পেশালিটি হাসপাতালে নিয়ে আসে।
পুলিস জানিয়েছে, ঘটনায় তদন্ত শুরু হয়েছে। ক্ষতিগ্রস্ত গাড়িটি থানায় নিয়ে আসা হয়েছে।
সম্পর্কিত সংবাদ