Bartaman Logo
২৭ মে, ২০২৬
বর্তমান / রাজ্য

রঘুনাথপুরে গাড়ি দুর্ঘটনায় জখম ৩

রঘুনাথপুরে গাড়ি দুর্ঘটনায় জখম ৩
  • ২৪ নভেম্বর, ২০২৪ ০০:০০
সংবাদদাতা, রঘুনাথপুর: শনিবার রঘুনাথপুরে লছমনপুর মোড়ে একটি চারচাকা গাড়ি দুর্ঘটনার কবলে পড়ে। ওই গাড়িতে সাঁওতালডিহি তাপবিদ্যুৎ কেন্দ্রের এক কর্মী পরিবারকে নিয়ে যাচ্ছিলেন। ঘটনায় ওই কর্মী, তাঁর স্ত্রী ও ১০ বছরে বাচ্চা জখম হয়েছে। পুলিস তাঁদের উদ্ধার করে রঘুনাথপুর সুপার স্পেশালিটি হাসপাতালে ভর্তি করে। দুর্ঘটনায় গাড়িটি ক্ষতিগ্রস্ত হয়েছে।
স্থানীয় সূত্রে জানা গিয়েছে, এদিন পারিবারিক কাজে সাঁওতালডিহি তাপবিদ্যুৎ কেন্দ্রের কর্মী তরুণকান্তি বন্দ্যোপাধ্যায় নিজস্ব গাড়িতে আসানসোল যাচ্ছিলেন। লছমনপুর মোড়ের কাছে নিয়ন্ত্রণ হারিয়ে গাড়িটি একটি ডাম্পারের পিছনে ধাক্কা মারে। ঘটনায় গাড়িতে থাকা তিনজনই গুরুতর জখম হন। পুলিস জানিয়েছে, জখমদের হাসপাতালে ভর্তি করা হয়েছে।
Advertisement
সম্পর্কিত সংবাদ