সংবাদদাতা, রঘুনাথপুর: মঙ্গলবার রাতে রঘুনাথপুর থানা এলাকায় এক ব্যক্তির অস্বাভাবিক মৃত্যু হয়েছে। পুলিস সূত্রে জানা গিয়েছে, মৃতের নাম লক্ষীরাম মাণ্ডি(৫০)। তাঁর বাড়ি পশ্চিম বর্ধমান জেলার হীরাপুর থানা এলাকায়। তবে তিনি রঘুনাথপুর থানার খাজুরা গ্রাম পঞ্চায়েতের লালপুর গ্রামে শ্বশুরবাড়িতে ঘর জামাই থাকতেন।
Advertisement
পুলিস সূত্রে জানা গিয়েছে, লক্ষীরামবাবু মানসিক অবসাদে ভুগছিলেন। এদিন রাতে খাওয়া দাওয়ার পর ঘরে শুতে যায়। সেখানেই গলায় ফাঁস লাগিয়ে ঝুলে পড়ে। পরিবারের সদস্যরা তাঁকে উদ্ধার করে রঘুনাথপুর সুপার স্পেশালিটি হাসপাতালে গেলে চিকিৎসকেরা মৃত বলে ঘোষণা করে।



