সংবাদদাতা, রঘুনাথপুর: রঘুনাথপুর-১ নম্বর ব্লকের বেড়ো গ্রাম পঞ্চায়েতের রামকানালি স্টেশন পাড়ায় একটি নলকূপ দীর্ঘদিন ধরে খারাপ হয়ে পড়ে রয়েছে। একাধিক বার আবেদন করলেও নলকূপটি সারানোর ব্যবস্থা করা হয়নি। অথচ বর্তমানে সেই নলকূপ চত্বরে একটি শোকপিট তৈরি করা হচ্ছে। আর যা নিয়ে চাঞ্চল্য দেখা গিয়েছে।
Advertisement
স্থানীয় বাসিন্দাদের অভিযোগ, এলাকার বাসিন্দা সহ দোকানদারেরা নলকূপটির জল ব্যবহার করে। বর্তমানে পাঁচ থেকে ছয় মাস নলকূপটি খারাপ হয়ে পড়ে রয়েছে। নলকূপটি সারানোর জন্য একাধিকবার জানানো হলেও ব্যবস্থা করা হয়নি।
এক বাসিন্দা বলেন, নলকূপটি প্রায় খারাপ হয়। আগে কয়েকবার নলকূপটি খারাপ হয়েছিল। আবেদনের পর সারানো হয়েছিল। কিন্তু প্রতিবার এই পুরনো পার্টস দিয়ে নলকূপটি সারানো হয়। ফলে নলকূপটি সারানোর কিছুদিন পরেই আবার খারাপ হয়ে যায়। পঞ্চায়েতকে জানালে বলা হয়, নতুন পার্টস নেই। নলকূপটি খারাপ হয়ে পড়ে রয়েছে। অথচ সেটিকে নতুন করে সারানো হচ্ছে না। অন্যদিকে নলকূপ চত্বরে শোকপিট তৈরির কাজ শুরু হয়েছে। যেখানে নলকুপটি ব্যবহার হয়না সেখানে শোকপিট কি কাজ করবে।
বিষয়টি নিয়ে পঞ্চায়েত বেড়ো পঞ্চায়েত প্রধান টিকা বাউরি বলেন, বিষয়টি জানা নেই। খোঁজ নিয়ে ব্যবস্থা গ্রহণ করা হবে।