সংবাদদাতা, রঘুনাথপুর: মিটারের আগে লাইনে হুকিং করে বিদ্যুৎ চুরির অভিযোগে সোমবার রঘুনাথপুর মহকুমার চার ব্যক্তির বিরুদ্ধে অভিযোগ দায়ের হয়েছে। বিদ্যুৎ দপ্তর সূত্রে জানা গিয়েছে, সাঁতুড়ি ও রঘুনাথপুরে দু’জন করে মোট চারজনের নামে অভিযোগ দায়ের করা হয়েছে। ওইদিন অভিযানে নেমে দপ্তরের আধিকারিকেরা হাতেনাতে বিদ্যুৎ চুরি ধরে ফেলে। তাই অভিযুক্তদের মোটা টাকা জরিমানা করা হয়েছে। জরিমানা না দিতে পারলে আগামী দিন তাদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।
Advertisement
অবৈধ মদ বিক্রিতে ধৃত: বাড়িতে অবৈধ মদ বিক্রির অভিযোগে সোমবার নিতুড়িয়া থানার পুলিস এক ব্যক্তিকে গ্রেপ্তার করেছে। পুলিস সূত্রে জানা গিয়েছে, ধৃতের নাম গণেশ কর্মকার। তার বাড়ি বাঘারডাঙা গ্রামে। ধৃতের কাছ থেকে ২০ লিটার দেশি মদ উদ্ধার হয়েছে।



