Bartaman Logo
১০ জুন, ২০২৬
বর্তমান / রাজ্য

রঘুনাথগঞ্জের সেকেন্দ্রায় পদ্মায় অজ্ঞাতপরিচয় দেহ উদ্ধার

রঘুনাথগঞ্জের সেকেন্দ্রায় পদ্মায় অজ্ঞাতপরিচয় দেহ উদ্ধার
  • ৬ ফেব্রুয়ারি, ২০২৫ ০০:০০
Prefer us on Google
সংবাদদাতা, জঙ্গিপুর: বুধবার সাতসকালেই মুর্শিদাবাদের রঘুনাথগঞ্জের সেকেন্দ্রায় পদ্মানদীতে অজ্ঞাতপরিচয় এক ব্যক্তির মৃতদেহ ভাসতে দেখেন এলাকাবাসী। আনুমানিক চল্লিশোর্ধ্ব ওই ব্যক্তির পরিচয় জানতে পারেনি পুলিস। তার পরিচয় জানার চেষ্টা চালাচ্ছে পুলিস। দেহটি জলের তোড়ে অন্যত্র থেকে ভেসে এসে ওই এলাকায় আটকে গিয়েছে বলে প্রাথমিকভাবে অনুমান এলাকাবাসীর। আশপাশের এলাকার কেউ নিখোঁজ নেই বলেও জানা গিয়েছে। পুলিস দেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য জঙ্গিপুর মহকুমা হাসপাতালে মর্গে পাঠায়। জঙ্গিপুর ফাঁড়ির পুলিস জানিয়েছে, দেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য জঙ্গিপুর মহকুমা হাসপাতালে মর্গে পাঠানো হয়েছে। তার পরিচয় জানার চেষ্টা চালাচ্ছে পুলিস।
Advertisement
জানা গিয়েছে, এদিন সকালে ভারত বাংলাদেশ সীমান্তবর্তী সেকেন্দ্রার মহিপাড়া ঘাট এলাকায় দেহটি ভাসতে দেখেন এলাকাবাসী। ওই ব্যক্তির পরনে শীতের পোশাক, প্যান্টও জুতো রয়েছে। মুখের দিকের অংশ কাদায় পোঁতা অবস্থায় রয়েছে। মাথায় চোট ও আঘাতের চিহ্ন রয়েছে বলে পুলিস সূত্রে জানা গিয়েছে। শীতের মরশুমে পদ্মায় তেমন জল না থাকলে জলে হালকা স্রোত রয়েছে। দেহটি অন্য কোথা থেকে ভেসে এসেছে বলে অনুমান এলাকাবাসীর। এদিনে পদ্মায় মৃতদেহ পড়ে রয়েছে খবর ছড়িয়ে পড়তেই আশপাশের এলাকা থেকে উৎসুক বহু মানুষ নদীর পাড়ে ভিড় জমিয়েছে।
Advertisement
সম্পর্কিত সংবাদ