Bartaman Logo
২৭ মে, ২০২৬
বর্তমান / রাজ্য

রঘুনাথগঞ্জের বীরেন্দ্রনগরে অগ্নিদগ্ধ গৃহবধূর মৃত্যু, জখম প্রতিবেশি মহিলা

রঘুনাথগঞ্জের বীরেন্দ্রনগরে অগ্নিদগ্ধ গৃহবধূর মৃত্যু, জখম প্রতিবেশি মহিলা
  • ১২ ডিসেম্বর, ২০২৪ ০০:০০
সংবাদদাতা, বহরমপুর: বাড়িতে রান্না করার সময় অসতর্কতায় কাপড়ে আগুন ধরে মৃত্যু হল এক গৃহবধূর। গৃহবধূকে বাঁচাতে গিয়ে গুরুতর জখম হয়েছেন প্রতিবেশী এক মহিলা। গত বৃহস্পতিবার দুর্ঘটনাটি ঘটেছে রঘুনাথগঞ্জ থানার বীরেন্দ্রনগরে। চিকিৎসাধীন অবস্থায় বুধবার সকালে মুর্শিদাবাদ মেডিক্যাল কলেজ হাসপাতালে গৃহবধূর মৃত্যু হয়। মৃতের বাম অরুন্ধতী সাহা (২৬)। বাড়িতে রান্না করতে গিয়েই অগ্নিদগ্ধ হন বলে জানিয়েছে পুলিস। জখম প্রতিবেশী মহিলাকে প্রাথমিক চিকিৎসার পর ছেড়ে দেওয়া হয়েছে। 
Advertisement
পরিবার সূত্রে জানা গিয়েছে, মৃত অরুন্ধতী দেবীর এগারো মাসের কন্যা সন্তান রয়েছে। মেয়েকে বারান্দায় শুইয়ে রেখেই রান্না করছিলেন। মেয়ের দিকেই নজর ছিল। অসর্তকতায় হঠাৎ কাপড়ে আগুন ধরে যায়। দাউদাউ করে জ্বলতে শুরু করে। সেসময় বাড়িতে আর কেউ ছিল না। চিৎকার শুনে প্রতিবেশী এক মহিলা ছুটে এসে উদ্ধারের চেষ্টা করেন। অরুন্ধতী দেবীকে বাঁচাতে গিয়ে তিনিও গুরুতর জখম হন। দুজনকে জঙ্গিপুর সুপার স্পেশালিটি হাসপাতালে আনা হয়। চিকিৎসক অরুন্ধতী দেবীকে মুর্শিদাবাদ মেডিক্যাল কলেজ হাসপাতালে রেফার করেন। মৃতের দাদা পঙ্কজ সাহা বলেন, চিকিৎসক বলেই দিয়েছিলেন ৯০ শতাংশ পুড়ে গিয়েছে। বাঁচার সম্ভাবনা খুবই কম। চেষ্টার কোনও ত্রুটি ছিলনা। বোনের মেয়ে সব থেকে বেশি অসহায় হয়ে পড়েছে।
সম্পর্কিত সংবাদ