Bartaman Logo
১০ জুন, ২০২৬
বর্তমান / রাজ্য

রঘুনাথগঞ্জে যুবকের ঝুলন্ত মৃতদেহ উদ্ধার

রঘুনাথগঞ্জে যুবকের ঝুলন্ত মৃতদেহ উদ্ধার
  • ১৪ ফেব্রুয়ারি, ২০২৫ ০০:০০
Prefer us on Google
সংবাদদাতা, জঙ্গিপুর: বৃহস্পতিবার সকালে রঘুনাথগঞ্জের সন্মতিনগরে ঘর থেকে এক যুবকের ঝুলন্ত মৃতদেহ উদ্ধার করেছে পুলিস। ঘটনায় এলাকায় চাঞ্চল্য ছড়ায়। পুলিস জানিয়েছে মৃতের নাম প্রকাশ কর্মকার(৩৮)। তাঁর বাড়ি রঘুনাথগঞ্জ থানার সন্মতিনগর পঞ্চায়েত পাপড়পাড়ায়। পুলিস মৃতদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য জঙ্গিপুর মহকুমা হাসপাতালে মর্গে পাঠায়। বাড়িতে তাঁর স্ত্রী সহ দুই কন্যা সন্তান রয়েছে। পেশায় তিনি গ্রিল কারখানার শ্রমিক ছিলেন। বাজারে বেশকিছু টাকা ঋণ করেছিলেন যুবক। এছাড়া বিভিন্ন নেশায় আসক্ত ছিলেন বলে জানা গিয়েছে। প্রায়শই দিন বাইরে থেকে নেশা করে বাড়িতে অশান্তি করতো বলে জানা গিয়েছে। নেশার ঘোরেই সে এমনটা করে থাকতে পারে পরিবারের সমস্যাদের অভিমত।
Advertisement
জানা গিয়েছে, এদিক সকালে বহু বেলা পর্যন্ত ঘুম থেকে ওঠেননি। ডাকাডাকি করেও সাড়া মেলেনি। যুবককে জাগাতে গিয়ে গলায় কাপড়ের ফাঁস লাগিয়ে ঝুলতে দেখেন পরিবারের সদস্যরা। স্থানীয় লোকজন তাঁকে উদ্ধার করে তেঘড়ি ব্লক প্রাথমিক হাসপাতালে ভর্তি করলে কর্তব্যরত চিকিৎসক যুবককে মৃত বলে ঘোষণা করেন। সন্মতিনগর গ্রাম পঞ্চায়েতের সদস্য আশিষবরণ দাস বলেন, বিষয়টি জানতে পেরে মৃতের পরিবারবর্গের সঙ্গে সাক্ষাৎ করেছি। যুবকের ছোটো দুই মেয়ে রয়েছে। পরিবারটির যাতে কোনও অসুবিধা না হয় সে বিষয়টি আমরা লক্ষ্য রাখব। ওদের পাশে থাকব। মৃতের সৎকারের বন্দোবস্ত করা হয়েছে।
এ প্রসঙ্গে জঙ্গিপুর ফাঁড়ির পুলিস জানিয়েছে, দেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য জঙ্গিপুরে মহকুমা হাসপাতালে মর্গে পাঠানো হয়েছে। নেশার ঘোরেই আত্মঘাতী হয়ে থাকতে পারে বলে প্রাথমিকভাবে অনুমান করা হচ্ছে।
Advertisement
সম্পর্কিত সংবাদ