Bartaman Logo
২৭ মে, ২০২৬
বর্তমান / রাজ্য

রঘুনাথগঞ্জে টোটোর ব্যাটারি চুরির সময় যুবককে হাতেনাতে ধরে গণধোলাই

রঘুনাথগঞ্জে টোটোর ব্যাটারি চুরির সময় যুবককে হাতেনাতে ধরে গণধোলাই
  • ৬ জানুয়ারি, ২০২৫ ০০:০০
সংবাদদাতা, জঙ্গিপুর: টোটো থেকে ব্যাটারি চুরির সময় এক যুবককে হাতেনাতে ধরে গণধোলাই দিলেন উত্তেজিত জনতা। ওই যুবককে ধরে দড়ি দিয়ে টোটোর সঙ্গে বেঁধে রাখা হয়। পরে যুবককে পুলিসের হাতে তুলে দেওয়া হয়। রবিবার দুপুরে রঘুনাথগঞ্জের উমরপুর হাট এলাকার ওই ঘটনায় চাঞ্চল্য ছড়ায়। এর আগেও সে হাট এলাকা থেকে একাধিক টোটোর ব্যাটারি চুরি করেছে বলে টোটো মালিকদের দাবি। তাঁরা যুবকের উপযুক্ত শাস্তির দাবি জানান। পুলিস জানিয়েছে, যুবককে আটক করা হয়েছে। তার হেফাজত থেকে একটি টোটোর ব্যাটারি, দু’টি মোবাইল বাজেয়াপ্ত করা হয়েছে।
Advertisement
জানা গিয়েছে, এদিন দুপুরে উমরপুরে হাট সংলগ্ন এলাকায় টোটো রেখে পাশের দোকানে চা খাচ্ছিলেন চালক শুকচাঁদ শেখ। সেই সুযোগে ওই যুবক টোটো থেকে ব্যাটারির সংযোগ ছিন্ন করে সেটিকে বের করে। এমন সময় টোটো চালক এসে যুবককে হাতেনাতে ধরে ফেলেন। তারপর তাকে কোমরে দড়ি দিয়ে টোটোর সঙ্গে বেঁধে ফেলা হয়। এদিন হাটবার হওয়ায় সেখানে প্রচুর মানুষ জড়ো হয়ে যায়। স্থানীয় জনতা যুবককে গণধোলাই দেয়। খবর পেয়ে পুলিস ওই যুবককে উদ্ধার করে। জঙ্গিপুর মির্ধাপাড়ার শুকচাঁদ বলেন, যাত্রী নামিয়ে টোটোটি রাস্তার পাশে দাঁড় করিয়ে চা খাচ্ছিলাম। সেই সময়ই ওই যুবক ব্যাটারি চুরির চেষ্টা করে।
সম্পর্কিত সংবাদ