Bartaman Logo
১০ জুন, ২০২৬
বর্তমান / রাজ্য

রঘুনাথগঞ্জে তাজা বোমা উদ্ধার

রঘুনাথগঞ্জে তাজা বোমা উদ্ধার
  • ৩০ জানুয়ারি, ২০২৫ ০০:০০
Prefer us on Google
সংবাদদাতা, জঙ্গিপুর: বুধবার বিকেলে রঘুনাথগঞ্জের সেকেন্দ্রা গ্রামপঞ্চায়েতের খেজুরতলায় কৃষিজমি সংলগ্ন ঝোপ থেকে তাজা বোমা উদ্ধারের ঘটনায় চাঞ্চল্য ছড়ায়। এদিন ঝোপের মধ্যে একটি হলুদ মুখবন্ধ জার স্থানীয় বাসিন্দাদের নজরে আসে। তাঁদের সন্দেহ হওয়ায় থানায় খবর দেন। খবর পেয়ে ঘটনাস্থলে আসে জঙ্গিপুর ফাঁড়ির পুলিস। জারটিতে অন্তত ১৫টি বোমা রয়েছে বলে পুলিসের অনুমান। বম্ব স্কোয়াডকে খবর দেয় পুলিস। তারা এলাকাটিকে ঘিরে রেখেছে। বৃহস্পতিবার সকালে বোমাগুলি নিষ্ক্রিয় করা হবে বলে প্রশাসন সূত্রে জানা গিয়েছে। কে বা কারা ঠিক কী উদ্দেশ্যে সেখানে বোমা মজুত করেছিল, তা খতিয়ে দেখছে পুলিস। পুলিস জানিয়েছে, এলাকার দুষ্কৃতীদের ধরপাকড় চলছে। ভয় পেয়ে তারা সেগুলি আম বাগানে ফেলে পালিয়েছে। বিষয়টি তদন্ত করে দেখা হচ্ছে।
Advertisement
Advertisement
সম্পর্কিত সংবাদ