সংবাদদাতা, জঙ্গিপুর: বুধবার সকালে রঘুনাথগঞ্জে শুরু হল সিনিয়র সুপার সেভেন চ্যাম্পিয়নশিপ ২০২৫ বা এমপি কাপ। এদিন উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন জেলা পরিষদের সভাধিপতি রুবিয়া সুলতানা, সাংসদ খলিলুর রহমান ও ফরাক্কার বিধায়ক মণিরুল ইসলাম সহ বিশিষ্টরা। মোট ১৫টি রাজ্য যোগ দেবে এই টুর্নামেন্টে। রাজ্যের হয়ে রনজি ট্রফি ও আইপিএলে অংশ নিয়েছেন, এমন বহু ক্রিকেটারও খেলবেন। খেলা হবে ৭ ওভারের। চলবে আগামী রবিবার পর্যন্ত।
Advertisement
মঙ্গলবার ইতিমধ্যেই সবক’টি রাজ্যের খেলোয়াড়রা পৌঁছে গিয়েছেন রঘুনাথগঞ্জে। তাঁদের নিরাপত্তার জন্য কড়া পুলিসি ব্যবস্থা করা হয়েছে। সর্বভারতীয় এই প্রতিযোগিতার এটি ২০তম বছর। এর আয়োজক সর্বভারতীয় সুপার সেভেন ক্রিকেট ফেডারেশন। প্রতি বছর দেশের কোনও না কোনও সাংসদকে দায়িত্ব দেওয়া হয় এই টুর্নামেন্টে পরিচালনার। এ বার সেই দায়িত্ব পেয়েছেন জঙ্গিপুরের সাংসদ খলিলুর রহমান। স্থানীয় স্তরে করা হয়েছে একটি অর্গানাইজিং কমিটি। যার সভাপতি সাংসদ খলিলুর রহমান।
খলিলুর সাহেব বলেন, এলাকার ছেলেদের খেলায় উৎসাহ দিতেই এই প্রতিযোগিতার আয়োজন। ম্যাকেঞ্জি পার্ক স্টেডিয়াম ছাড়াও পুলিশ সুপার মাঠ, সুতির ছাবঘাটি মাঠ, জামুয়ারের সেন্ডা মাঠ, আহিরণ ব্যারাজ মাঠে প্রতিদিন তিনটি করে ম্যাচ হবে। তবে উদ্বোধন, দু’টি সেমি ফাইনাল ও ফাইনাল ম্যাচগুলি হবে রঘুনাথগঞ্জের ম্যাকাঞ্জি স্টেডিয়ামে।
অন্যদিকে, শহরের বিভিন্ন প্রান্তে টুর্নামেন্টের একাধিক হোর্ডিং কে বা কারা রাতের অন্ধকারে ভেঙে দেয় ও ছিঁড়ে ফেলে। তা নিয়েই কার্যত ক্ষোভ প্রকাশ করেন খলিলুর সাহেব। তিনি এদিন উদ্বোধনী মঞ্চে কড়া ভাষায় তার প্রতিবাদ করেন। তিনি বলেন, আমি কম কথা বলি বলে কেউ দুর্বল ভাববেন না। মৌনতাই আমার জবাব। আয়োজক কমিটির সহকারী সভাপতি বিকাশ নন্দ বলেন, সমস্ত আয়োজন সম্পূর্ণ। আশা করি, জঙ্গিপুরবাসী একটা ভালো ক্রিকেট টুর্নামেন্ট উপভোগ করতে পারবে।