সংবাদদাতা, জঙ্গিপুর: শুক্রবার থেকে মুর্শিদাবাদ জেলা সবলা মেলা শুরু হল। রঘুনাথগঞ্জ ম্যাকেঞ্জিপার্ক ময়দানে এদিন বিকেলে মেলার উদ্বোধন করেন রাজ্যর বিদ্যুৎ প্রতিমন্ত্রী মহম্মদ আখরুজ্জামান। উপস্থিত ছিলেন সাংসদ আবু তাহের খান, জেলা পরিষদের সভাধিপতি রুবিনা সুলতানা, জেলাশাসক রাজর্ষি মিত্র প্রমুখ উপস্থিত ছিলেন। মোট ৪০টি স্টল মেলায় বসেছে।
Advertisement
জেলাশাসক বলেন, বহরমপুরে জেলা খাদি মেলা চলছে। ফলে সবলা মেলার আয়োজন জঙ্গিপুরে করা হয়েছে। আমাদের বিভিন্ন সেল্ফ হেল্প গ্রুপের সদস্যরা ক্ষুদ্র শিল্প তৈরি করেন। নিজেদের তৈরি করা জিনিসপত্রগুলি এখানে বিক্রি হবে। সভাধিপতি বলেন, স্বনির্ভর গোষ্ঠী দ্বারা নির্মিত হস্তশিল্পের নানা উপকরণ তুলে ধরা হবে। মেলায় শিশু থেকে বড় সবার জন্যই জিনিসপত্র্রের স্টল থাকছে। আগামী ৯ জানুয়ারি পর্যন্ত প্রতিদিন দুপুর ২টো থেকে রাত ৯টা পর্যন্ত এই মেলা খোলা থাকবে। স্বনির্ভর গোষ্ঠীর মহিলা রেবতি হাজরা বলেন, পাট থেকে তৈরি দড়ি ও চট দিয়ে দৈনন্দিন জীবন কাজে লাগে এমন জিনিসপত্র তৈরি করেছিল। তা বিক্রি করা হচ্ছে।



