Bartaman Logo
২৭ মে, ২০২৬
বর্তমান / রাজ্য

রঘুনাথগঞ্জে অটোয় ডাম্পারের ধাক্কা, মৃত ২

রঘুনাথগঞ্জে অটোয় ডাম্পারের ধাক্কা, মৃত ২
  • ১২ নভেম্বর, ২০২৪ ০০:০০
সংবাদদাতা, জঙ্গিপুর: সোমবার সন্ধ্যায় রঘুনাথগঞ্জের অজগরপাড়ায় ১২ নম্বর জাতীয় সড়কে একটি ডাম্পার অটোর পিছনে ধাক্কা মারে। এই দুর্ঘটনায় এক বৃদ্ধা সহ দুই অটোযাত্রীর মৃত্যু হয়েছে। পুলিস জানিয়েছে, মৃতদের নাম আমিন শেখ(৫২) ও সেলিনা বেওয়া(৬৫)। তাঁদের বাড়ি যথাক্রমে সূতি থানার হিলোরা গ্রামে ও সাজুর মোড়ে। পুলিস দু’টি দেহ ময়নাতদন্তের জন্য জঙ্গিপুর মহকুমা হাসপাতালের মর্গে পাঠিয়েছে। এদিন বিকেল ৫টা নাগাদ সূতির আহিরণ হাট লাগোয়া এলাকায় এই দুর্ঘটনা ঘটে। সেখানে ডাম্পারটি আচমকাই একটি যাত্রীবোঝাই অটোর পিছনে সজোরে ধাক্কা মারে। ডাম্পারের ধাক্কায় অটোটি পাশের নয়ানজুলিতে পড়ে যায়। স্থানীয় বাসিন্দারা এসে আহত অটোযাত্রীদের উদ্ধার করে আহিরণ ব্লক হাসপাতালে নিয়ে যান। সেখানে দু’জনকে মৃত বলে ঘোষণা করা হয়। আরও চার যাত্রী জখম অবস্থায় ওই হাসপাতালে চিকিৎসাধীন। জখমদের একজনের পা ও অপরজনের হাত ভেঙে গিয়েছে। রঘুনাথগঞ্জ থানার পুলিস জানিয়েছে, দেহ ময়নাতদন্তের জন্য জঙ্গিপুর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। জখমদের চিকিৎসার বন্দোবস্ত করা হয়েছে। জাতীয় সড়কে কাজ চলায় একটি লেন বন্ধ রাখা হয়েছে। ফলে অপর লেন দিয়েই সমস্ত যানবাহন চলাচল করছে। 
Advertisement
সম্পর্কিত সংবাদ