Bartaman Logo
১০ জুন, ২০২৬
বর্তমান / রাজ্য

রঘুনাথগঞ্জে কীটনাশক খেয়ে আত্মঘাতী যুবক

রঘুনাথগঞ্জে কীটনাশক খেয়ে আত্মঘাতী যুবক
  • ২৪ ফেব্রুয়ারি, ২০২৫ ০০:০০
Prefer us on Google
সংবাদদাতা, বহরমপুর: দাম্পত্য কলহের জেরে শ্বশুরবাড়িতে কীটনাশক খেয়ে আত্মঘাতী হলেন এক যুবক। পেশায় পরিযায়ী শ্রমিক মৃত যুবকের নাম বঙ্কুবিহারী মণ্ডল(২৭)। বাড়ি রঘুনাথগঞ্জ থানার ধনপতনগর। তবে তিন বছর ধরে ওই থানা এলাকার ফিজাইনগরে শ্বশুরবাড়িতে থাকতেন। শনিবার রাতে মুর্শিদাবাদ মেডিক্যাল কলেজ হাসপাতালে মৃত্যু হয়েছে। কোনও অভিযোগ হয়নি বলে পুলিসের দাবি। পরিবার সূত্রে জানা গিয়েছে, শ্যালিকার বিয়ের জন্য একমাস আগে গুজরাত থেকে এসেছিলেন বঙ্কুবিহারী। গত মঙ্গলবার স্ত্রীর সঙ্গে কথা কাটাকাটির পর জঙ্গিপুর যাচ্ছি বলে বাড়ি থেকে বেরিয়ে যান। বিকেলে মাঠে অচৈতন্য অবস্থায় উদ্ধার করে জঙ্গিপুর সুপার স্পেশালিটি হাসপাতালে ভর্তি করা হয়। রাতেই মুর্শিদাবাদ মেডিক্যাল কলেজ হাসপাতালে রেফার করা হয়। মৃতের শ্বশুর সাধুপদ মণ্ডল বলেন, মেয়ের সঙ্গে কথা কাটাকাটি হয়েছিল। তাতেই অভিমানে কীটনাশক খেয়ে আত্মহত্যা করে।
Advertisement
Advertisement
সম্পর্কিত সংবাদ